আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। টুপটুপ শব্দ টিনের চাল ভেদ করে মিলিয়ে যাচ্ছে। জানি তাহিরপুরের পুকুরে দু'টো সাদা হাঁস পালকের নিচে মাথা গুঁজে বসে আছে। আমার সামনে একাশিয়া গাছটি তার পাতাদল নিয়ে বারবার কেঁপে উঠে। যেভাবে কেঁপে উঠে কিশোরী তার প্রথম যৌবনে। তুমি চাদর জড়িয়ে জানালার পাশে বৃষ্টি দেখো। বিরবির করে গাইছো রবীন্দ্র সংগীত। আমাকে মনে… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
একুশের কান্না আমি খুব কেঁদেছি অঝোর ঝরে-এখন শুধু না বুঝার ভাষাগুলো রোদ্দুর; রক্ত মাখা হাত দাগ লেগে আছে- জোছনা রাতের মতো; অথচ একুশের আর্তনাদ তোমার বাসন্তীময় দেয়ালে স্মৃতিহীন পোস্টার; প্রতিটি অক্ষরে অক্ষরে ভাষা শিখেছি তাই তুমি অজস্র গোলাপ নামের একুশ! আজও আমার বুকে অম্লান করো- কিছু ভাব অক্ষরের কথা এতটুকু জানার জন্য। ২২ মাঘ ১৪২৮… [বিস্তারিত]
আজ শহর জুড়ে বৃষ্টি নামুক মেঘের কান্নায় ভেসে যাক আমার বুক নিঃসঙ্গতায় আর কাটাতে চাই না রাতের গভীরতা বৃষ্টির রিমঝিমে মুখরীত হোক মনের প্রান্তর, ভাবনার চতুষ্কোণ স্বপ্নরা ডানা মেলুক, উষ্ণতার আবেশে চৈতণ্যের অভিসারে । আমি বৃষ্টির কোলাহলে নতুন করে জাগতে চাই একাকীত্বের প্রহরে, বৃষ্টিই হোক আমার প্রিয় মুহুর্তের প্রিয়ভাজন , আমার অস্তিত্বে বেসুরে বেজে উঠুক… [বিস্তারিত]
দ্ব্যর্থহীন ভাবে বলা হয়না কি চাই আর কি চাই না, চুপ কথার স্তুপ রোজ নিয়ম মেনে দেয় সন্তাপ! কি আর করতে পারি, আমার হয়েছে 'শাঁখের করাত'। ঐ নিশ্চুপ দাঁড়িয়ে দেখি, মহাকর্ষ বলের প্রভাব। মনোযোগ আকর্ষণের উপরি স্তরটিও সংস্কারহীন, কৃষ্ণ - গৌর দৌড় প্রাঙ্গণে এগিয়ে যায় প্রকৃতই দরশন। লোকে বকুল মালা বইয়ের ভাজে শুকোতেই ভালোবাসে, ফুলদানির… [বিস্তারিত]
আকাশ তুমি কেমন আছো নীলের আবরণে কোন পাখীটি মেলে ডানা তোমার গহীনে । মেঘ তুমি কেমন আছো কুয়াশা মাখা ক্ষনে কোন দেশেতে ভেসে বেড়াও বিষণ্ণ এই প্লাবনে । ফুল তুমি কেমন আছো পাপড়ি ঝরা বুকে কোন ভ্রমর রেখেছে মনে সুবাস নিয়ে লুটে । পাখি তুমি কেমন আছো গানে পাও কি সুর আগমনী বসন্তে জাগে কি… [বিস্তারিত]
’কার ঘরে রোজ বসত করি দেয় কে মুখের খাবার!’ ভাবনা গড়ে পাহাড়? কও তো তবু ক’জন করে খোঁজ সে মহান দাতার? পারলে আড়ে বুদ্ধু সেও গর্বে সাজে তাতার! আকাশ পাতাল চন্দ্র তারা বিশ্বজগত জুড়ে, এমনি ভাবো ঘুরে? চাইলে কি কেউ ছুটতে পারে প্রান্ত কভু পুড়ে? সব প্রাণিই তো অনুগত মেনে আপন সীমা, ভুল কি করে… [বিস্তারিত]
৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ খুকিমণির পুতুল বিয়ে কাঁন্নায় ভাঙে খুকির হিয়ে দেখতে সুন্দর ছেলে, বিয়ে বাড়ির ছেলে মেয়ে দেখে সবাই বর'কে চেয়ে আঁখি দুইটি মেলে। রবের পক্ষে নানা কথা খুকির মনে লাগে ব্যথা মনটা ভীষণ কালো, কোকিল গাইছে প্রাণটা খুলে বর যে চলে হেলে দুলে দেখতে লাগে ভালো। মায়ের কাছে খুকির বায়না মেয়ের জন্য কিছু চাইনা… [বিস্তারিত]
বল না রে সখা তুই! আজও কি প্রভাতে খুঁজে ফিরে হিম সুজল গাঁয়ের ভুঁই? সেই যে বিশাল পাকুড়ের গাছ শীতল ছায়ার তাড়া, দেয় কি সে আর পত্র দুলায়ে পথিকের হৃদে নাড়া? আষাঢ়ে হঠাৎ খাল বিলে এসে নব বরষার জল, ঢেলে দিতে প্রেম ধরে কি জড়ায়ে বিরহী বাটের গল? ভাদুরে নিশীথে জ্যোৎস্নার ধারে তাল কুড়ানোর আশে,… [বিস্তারিত]
দেয়াল ঘেঁষে অনর্থক গজানো শ্যাওলাগুলোর একটি চিঠি পড়বে? হ্যাঁ চিঠি! সেকেলে কিন্তু খাঁ খাঁ বুকটা সবটুকু সেখানেই মেলে ধরে! পেরেক আঁটা দেয়ালিকায় বন্ধনী চিহ্ন আঁকা; এটা সত্যি, ওপারে নন্দনকানন সাজানো পরিপাটি তা-ও সত্যি! আকাশ ছাওয়া নির্বাণ ও সত্যি, ক্ষুদ্র এই মানবীর পায়ের তলার মাটি আর শুকতারার মাঝে মহাশূন্য বিদ্যমান, বলো এ-ও তো সত্যি, এরপর ও… [বিস্তারিত]
কতো বছর তোমাকে দেখিনা। আর কতো বছর দেখা হবেনা~জানিনা। কতো শীত পাড়ি দিয়ে দু'টো ছানাপোনা সাথে নিয়ে তুমি পাড়ি দিলে সুদূর আমেরিকায়, চোখের বাহিরে। বাচ্চারা কেমন আছে? তুমিই বা আছো কেমন! উত্তর দিতে হবেনা,বুঝে নিতে পারি এখন, হাওয়ার ভাষা, চুপ থাকার ব্যাকরণ। অনেকদিন আর কোথাও যাইনা আমি, ঘাপটি মেরে দরজা বন্ধ করে বসে থাকি। আমার… [বিস্তারিত]
আমি, ছন্দ তালের চাষী! পিঞ্জরে মোর হয় বলে ভাব তাল লয়ে উচ্ছ্বাসী, আমি, ছন্দ তালের চাষী! ছন্দ আমার প্রাণের সাড়া হৃদয় বীণার সুর, ছন্দ দিয়েই রোজ করি তাই বহ্নি ব্যথা দূর। কয় যদি কেউ চোখ করে আড় তাল কভু কি ভুখার খাবার? ছন্দ বাণেই দিই রুখে তার বাঁকা ঠোঁটের হাসি। আমি, ছন্দ তালের চাষী! গাই… [বিস্তারিত]
-হ্যালো , আসসালামুআলাইকুম। আমি ইউসুফ শাকের। -ওয়ালাইকুম সালাম। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। -আমাকে চিনলেন না! সো স্যাড। কাল আমরা একই বাসে চেপে চিটাগাং থেকে ঢাকা এলাম। আমি আপনার সামনের সিটে বসে ছিলাম। কতোবার তাকালাম পেছনে অথচ আপনি ফিরেও তাকালেন না। আপনার এতো অহংকার কেন সুস্মিতা সেন? -কে সুস্মিতা সেন? আর আপনি আমার… [বিস্তারিত]
৪+৪ স্বরবৃত্ত ছন্দ নীল ডানার ওই পরী এসে নিয়ে গেলে তারই দেশে, বরণ করলো মিষ্টি হেসে। মিষ্টি মধুর কথার সুরে নিয়ে গেলো অন্তঃপুরে, খেতে দিলে পেটটি পুরে। নিশি যখন গভীর হলো নতুন নতুন পরী এলো, হাসি মজাই নিশি গেলো। পরীর দেশে ফুল বাগানে ফুলও ফোটে পাখির গানে ছোটে সবাই মনের টানে। হাসি মজা বিকেল বেলা… [বিস্তারিত]
কারো জীবন ধন্য কারো আবার নগন্য কারো জীবন পূণ্য কারো আবার ভিন্ন । জীবন তো নদির মতো চির বহমান জোয়ার ভাটার খেলা তরল তার মান । এক পাড় তার ভাঙে আরেক পাড়ে গড়ে পলি ভাঙা গড়ার খেলায় অবিরত জীবনের পদাবলি । তার বুকে মাঝি গায় ভাটিয়ালী বিরহে ভাসে কচুরী পানা জীবন চলে জীবনের মতো নেই… [বিস্তারিত]
উজার করে ঢেলে বুকের আশা, কয় না তবু মেঘের ধারা কে প্রকৃত চাষা, কৃতজ্ঞতায় বীথি, গায় জেনেও হিম ছায়ে রোজ তারই সুনাম গীতি। নিশির বুকে একলা জেগে চান, সেও করে তার সুখের ছটা পরের তরে দান। প্রেম পিয়াসী যতো, বিশ্বাসে তাই মুখ বুজে সয় দিনের দেয়া ক্ষত। বুঝে যে কেউ মাগনা খেয়ে ভাঙ, ভাবলে বসে… [বিস্তারিত]





















