মূল লেখায় যান

আমাদের ভ্যালেনটাইন

রোকসানা খন্দকার রুকুছোটগল্প১৭টি মন্তব্য

-বুবু, এই নিন গ্যারেজ, স্টোর রুম আর রান্নাঘরের চাবি। কাল আমি বাসায় থাকতে পারবো না। রান্না করে রেখেছি, তাই গরম করে খাবেন। ছুটিও নিতে পারেন। যদি না নেন তাহলে আপনি রিকসায় অফিস যাবেন কারণ আমি গাড়ি নিয়ে যাবো। সরিষা দানা বালিশে মেশালে শুতে যেমন মাথায় সুরসুরি লাগে। সেরকম মনের ভেতর সুরসুরি অনুভূত হলো। বলেই ফেললাম… [বিস্তারিত]

মধু-বসন্ত

সাবিনা ইয়াসমিনগল্প২০টি মন্তব্য

নদীর অপেক্ষা ফুরায় না। আজ আসবে, কাল, পরশু -তরশু এই-সেই করতে করতে দিন শেষে রাতও যায়। কিন্তু কাঙ্ক্ষিত মুহুর্তের কোন দেখা নেই। তাহলে কি সে ভুলে গেলো! কত জল্পনা চলে মনের ভেতর! কত কল্পনা ভেসে বেড়ায় দু'চোখে! সবারটা আসে,সবাই পায়/পাচ্ছে-দেখায়/দেখাচ্ছেও! ভাবতে ভাবতে সময় হয়ে এলো। ঋতু বদলে গেলো এক সকালে.. দীর্ঘ পাঁচদিনের প্রতীক্ষার পর ফাগুন… [বিস্তারিত]

খেলাঘর (অনু)

বোরহানুল ইসলাম লিটনকবিতা১২টি মন্তব্য

অনন্তকাল মহাসুখে আমি কাটাবো বলেই ক্ষণ, হোক মোহ দিয়ে সাজাবো জীবন করেছিনু মনে পণ। দিবা-নিশি করে অনেক কষ্ট গড়েছি তাই এ ধর, আজ দেখি ভেবে দুনিয়াটা হলো দু’দিনের খেলাঘর। ছবিঃ সোনেলা গ্যালারী থেকে। [বিস্তারিত]

সময়ের দাবি

হালিমা আক্তারকবিতা১০টি মন্তব্য

এসেছিলাম তোমার দ্বারে শিউলি ফোঁটা কোন এক সন্ধ্যা রাতে, তুমি দ্বার রুদ্ধ করে মনের দেয়ালে প্রাচীর গেঁথেছিলে। অপেক্ষার প্রহর গুনে ফিরেছিলাম একাকী রাতের ধ্রুবতারা হয়েছিল সাক্ষী। বহুদিন পর দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম ভেবেছিলাম ঝরাপাতার সাথে ভেসে আসা কোন বিরহীনির কান্নার সুর। দ্বার খুলে দেখলাম তুমি দাঁড়িয়ে পত্র হীন গাছের ছায়ায়, চৌকাঠ পেরিয়ে হয়নি কাছে… [বিস্তারিত]

জুড়ে যাবে

আলমগীর সরকার লিটনকবিতা৮টি মন্তব্য

দু’চোখে দেখছো সব বলার কিছু থাকলে বলো; দুঃখ আবেগ চাঁদের সাথে করে নিয়ে স্নান; তাতেই সান্ত্বনা পাবে দুর্বাঘাসের প্রাণ! নিশ্বাসে গন্ধ যদি পাও কোন বাতাসের গায়ে অনুভূতির- হাম নিশ্বাসে মেঘে মেঘে ছড়াও; তাতেই বুঝি চোখ জুড়ে যাবে এই সংসার আঁধারময় জীবন। ২৯ মাঘ ১৪২৮ ১২ ফেব্রুয়ারি ২২ [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

ইট’স আ্য প্রপোজ ডে

খাদিজাতুল কুবরাকবিতা৫টি মন্তব্য

ঘনিয়ে আসো, নিবিড় হও! চুরুট নয় কমলার কোয়া ঠোঁটে পুরে নাও! এস্ট্রেতে রেখে দাও শোক তাপ বলিরেখার দাগ। অসহনীয় আবেগ মুঠোবন্দি করুক দুরালাপন, ইস্ট্রোজেন, টেস্টস্টোটেরন হোক নিঃসরণ! প্রশ্নবাণের প্রয়োজন নেই,নৈঃশব্দ্যে কান পেতে শোন, ভালোবাসা মরেনি, কমেনি একবিন্দু এখনো! বিগত ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে স্বচেষ্ট সে-ও। পারতো মায়ার আবরণে জড়িয়ে নাও। নিঃশব্দে বলেছি প্রকৃতিকে "গতরাত ছিলো… [বিস্তারিত]

মিথ্যা যখন স্বাধীন!

বোরহানুল ইসলাম লিটনকবিতা১১টি মন্তব্য

যার মাঝে রোজ মিথ্যা জেগে কর্মে রাখে লয়, তার কাছে কি সত্য ঘুরে খুঁজতে ক্ষণিক জয়? থাকলে বরং আস্থা যেচে ওরাও ভাবে মান দি’ বেচে আর তা শুনেই মিথ্যা বলে ‘আমিই কালের হয়!’ তখন কি তার সঙ্গী-সাথী আর করে কেউ ভয়? ভাবছো শুনে ’মিথ্যা সে নয় চিরস্থায়ী বীর?’ কও তো তবে একটুখানি বুদ্ধি রেখে স্থির!… [বিস্তারিত]

ধূলোর শহরে

কামরুল ইসলামকবিতা৬টি মন্তব্য

ধুলোর শহরে বৃষ্টি এলো নেমে বিষণ্ণতায় ভরাআমার বুক মেঘ শাবকের কান্নার সুর শহর জুড়ে বিরহে ব্যথাতুর । এক প্রহরের স্বপ্ন গাঁথা বৃষ্টির জলে ভাসে চেনা পথা, চেনা গলি, অচেনা হয় ভালবাসার সর্বনাশে । এ পথেই ছিল বড় টান নিঃশ্বাসে ছিল শহরের ঘ্রাণ স্পর্শ ছিল স্পন্দন জুড়ে বৃষ্টির জলে সব অবসান । এ শহর জুড়েই জীবনানন্দের… [বিস্তারিত]

ডলছে!

বোরহানুল ইসলাম লিটনকবিতা৯টি মন্তব্য

মানুষের অন্তর - চেনা কি সহজতর? চারিদিকে বহু রূপে ঘুরছে, কেউ পুষে বুকে ক্রোধ - কেউ রেখে আড়ে বোধ তবুও সুযোগে কাদা ছুঁড়েছে! সভ্যের শত শনি - হয়ে আজ শিরোমণি সমাজটা দিবা-নিশি চুষছে, দেখে কারো ভীরু মন - দিনে সেজে মহাজন আফসোসে রাতে শুয়ে ফুঁসছে! হারিয়ে ছিন্ন ছাতা - বেহালে কালের দাতা তবুও বাদল রোদে… [বিস্তারিত]

অনুকাব্য

কামরুল ইসলামকবিতা৬টি মন্তব্য

এই শহরের স্পর্শ আমার খুব চেনা এই শহর ই আমার জীবন জুড়ে বঞ্চণা এই শহর জুড়েই আমার ছিল বড় টান এই শহরেই রচনা করা, আমার বিরহের গান । [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

হ্যাপি প্রপোজ ডে

কামরুল ইসলামকবিতা৪টি মন্তব্য

লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল দোয়েলের শীষে বসন্তের আগমনী সুর শাখে সবুজ পাতা, মাঠে বুনোফুল আলপনা ডানায় প্রজাপতির উড়াউড়ি হিমেল হাওয়া দোল দিয়ে যায় সর্ষে ফুলে পলাশ, শিমুল সেজেছে তার নব রুপে দোয়েল, কোয়েল জুট বেঁধেছে ভালবাসার নতুন গানে এমন ক্ষণে এমন দিনে , নিঃসঙ্গতার অবসানে মনে জাগে প্রেম হাজার গোলাপ লুটে এনে, ভালবাসার নিবেদনে তোমার… [বিস্তারিত]

স্মৃতির তাড়ন

বোরহানুল ইসলাম লিটনকবিতা৭টি মন্তব্য

কেমনে ভুলবে তুমি, যে স্মৃতি যতনে অন্তরে চলে জাগ্রত নিদে চুমি! রাখালী বাঁশির ডাকাতিয়া সুর বাজতো যখন মাঠে, গাগরী ভরতে চঞ্চলা মন ছুটে যেতো রোজ ঘাটে। আজ সে আবেগ কালের গর্ভে তবে কি গিয়েছে ভুলে! বারে বারে যদি ফিরে সে ব্যাকুলে প্রিয় তটিনীর কুলে! স্মৃতির তাড়নে যদি কাঁদে মন ভাবো বসে নিরজনে! বৃক্ষকে লতা বক্ষে… [বিস্তারিত]

আততায়ী

রোকসানা খন্দকার রুকুগল্প১৭টি মন্তব্য

আমরা পাশাপাশি বেশ ঘনিষ্ঠ হয়ে বসেছি। সাগর থেকে উতলা করা প্রেম প্রেম বাতাস এসে আমার চুল উড়িয়ে দিচ্ছে। তোমার এতো মনোযোগ আমাতে, নাকি বাতাসের সাথে শত্রুতা? যতোবারই মুখে এসে চুল পড়ছে তুমি সরিয়ে দিচ্ছো। আমি বাতাসের কাছে আবেদন করি, অনুগ্রহ করো, বারবার এসে ঝাপটে পড়, উড়িয়ে দাও আমার চুল। আর সামনে বসা মানুষটি তা বারবার… [বিস্তারিত]

ছাঁচ না মানুষ

খাদিজাতুল কুবরাকবিতা৭টি মন্তব্য

তোমাকে ছুঁয়ে দিতে নিশ্বাসে পাড়ি দেই শত ক্রোশ! কথা দিচ্ছি আসবো, যদি খুলতে পারি শেকলের আগল, প্রোথিত বিশ্বাস। এনোনা; অপেক্ষায় ক্লান্তি, শুধু চোখে নয় একাত্মতায় ও হয় শুভদৃষ্টি! সিগনেচারে বিকোতে পারিনি হীরক শরীর! আমার কাছে জাত হারামি কিংবা ধূর্ত শেয়াল মনে হয় ওদের। যাদের হাতগুলো ঈগলের নখ আর হায়েনার মতো চোখ। দ্বিখণ্ডিত স্বত্বা চূর্ণ হয়… [বিস্তারিত]

চিন্তার চক্রে

বোরহানুল ইসলাম লিটনকবিতা১০টি মন্তব্য

চিন্তা আমার বুদ্ধু মনের নিত্য সেজে সাথী, থাকলে জেগেই রাত দিবসে খেলে চড়ুইভাতি। করলে কভু শাসন বারণ দর্পে খুঁজে তাতেও কারণ রাগ করে তাই দেয় নিভিয়ে বিজন ঘরের বাতি, ভাবখানা তার ঠিক যেন সে লাট সাহেবের নাতি! রোজ যে চলা যায় কি ক্ষণিক ক্লান্তি এলে হেরে! পারলে আরও চঞ্চলা হয় তৃষ্ণা আহার কেড়ে। নিদ্রা যদি… [বিস্তারিত]