মূল লেখায় যান

জাগো কাফেলা

রোকসানা খন্দকার রুকুসমসাময়িক২টি মন্তব্য

রমজানের রুটিনটা একটু আলাদা হয়। সারাবিকেল রান্না করা, সন্ধ্যায় ইফতার। নামাজ, খাওয়া আবার তারাবীসহ নামাজ শেষ করতে রাত ১১ টা বাজে। ঘুমুতে যেতে ১১.৩০। এরপর রাত ৩ টার দিকে উঠে বাকি রান্না ও ফজর শেষ করে শোয়া হয়। ৮ টার দিকেই আবার উঠতে হয়। রাত ১.৩০. কাফেলা দলের উচ্চ চিৎকারে ঘুম ভেঙে গেল। আপনারা জাগুন,… [বিস্তারিত]

দুর্ঘটনা হইচই অতঃপর

হালিমা আক্তারসমসাময়িক৬টি মন্তব্য

একের পর এক দুর্ঘটনা। আতঙ্কিত নগর জীবন। দুর্ঘটনা। উদ্ধার অভিযান। তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস। বেশ কিছুদিন গরম গরম হইচই। অতঃপর। অতঃপর আবার চলছে জীবন।এভাবেই চলছে জীবনের চাকা। দুর্ঘটনা বলে কয়ে আসেনা। আবার কার মৃত্যু কোথায় কিভাবে হবে সেটাও আমরা জানি না। তাই বলে… [বিস্তারিত]

আমরা লজ্জিত

হালিমা আক্তারসমসাময়িক৮টি মন্তব্য

কি নির্মম! কি বিভৎস! কোথায় বাস করছি আমরা। দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত ব্যস্ততম এলাকায় গাড়ির বাম্পারে আটকে থাকা এক ব্যক্তিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। পুরো রাস্তায় পড়ে থাকে রক্ত আর ক্ষত বিক্ষত অংশ। কতো নিষ্ঠুর আচরণ। গাড়ির চাকার নিচে ছোট ইটের টুকরা পরলেও চালকের টনক নড়ে যায়। আর আস্ত একটা মানুষ… [বিস্তারিত]

আজাদীতে প্রকাশিত খবরে জানা যায়, চট্টগ্রাম ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর ৫ বছরের শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পিবিআই। মুক্তিপণের জন্য অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয় আয়াতকে। পরে ওই শিশুকে ছয় টুকরো করে কাট্টলী সাগরপাড়ে ফেলে দেয়া হয়" ( আজাদী, ২৬ নভেম্বর'২২)। শুধুমাত্র শিশুমণি আয়াতকেই কি ছয় টুকরো… [বিস্তারিত]

সব কি হারিয়ে যাবে

হালিমা আক্তারসমসাময়িক৮টি মন্তব্য

আমি জানিনা আমার এ লেখা পাঠক কিভাবে নেবে। যেভাবেই গ্রহণ করুন। আমার কাছে মনে হল এ সম্পর্কে কিছু লেখা দরকার। আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটে যায়। যা দেখেও আমরা কিছুই করতে পারি না।ধাতব পদার্থে মরিচা ধরে ক্রমাগত পদার্থ ক্ষয় হয়ে যায়। আমাদের সমাজে এমন কিছু অবক্ষয় হচ্ছে ।যা আমাদের সমাজটাকে তিলে তিলে শেষ করে… [বিস্তারিত]

বিশ্ব যতো প্রযুক্তির দিকে দৌড়াচ্ছে সমাজে নারীরা ততোই কোনঠাসা হয়ে পড়ছে। তাদের কোনঠাসা কে করছে? পুরুষরা কি নারীদের শাষক? কিংবা নারীরা কি পুরুষ দ্বারা শাসিত হবার বিধানে পড়ে? যদি না পড়ে তাহলে এর উদ্ভব হলো কিভাবে! উদ্ভব হলো কতিপয় মানুষ, দল বা গোষ্ঠী; যারা নারীদের প্রযুক্তির পায়ে পা রেখে এগিয়ে যাওয়াকে মেনে নিতে পারছে না।… [বিস্তারিত]

আমার ইশ্বর আমার অন্তরে

পুষ্পিতা আনন্দিতাসমসাময়িক৬টি মন্তব্য

এইযে এই ছবিটা ‘God-fearing people’ আর ‘God-loving people’ এর মধ্যে পার্থক্য টেনে দেয়। বছর শেষে মেয়ে আসছে বাপের বাড়ি, বর সন্তান নিয়ে। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, মা রওয়ানা দিয়েছেন। তাকে মেয়ের মতো বরণ করব, মায়ের মতো পুজো করব, যত্ন আত্তি করে নয়দিন পরে চোখের জলে বিদায় জানাবো। এরমধ্যে কতো আব্দার তার কাছে, কতো অভিযোগ। দশমীর… [বিস্তারিত]

দেশে ফিরেছেন সাফ গেমস বিজয়ী মেয়েরা। সাংবাদিক মিডিয়া বিশিষ্টজনদের শুভেচ্ছায় ভাসতে ভাসতে তাদের অবস্থা যেন আশ্বিন মাসে ঝড়। জয়ের পর থেকেই আমজনতার ফেসবুকও ভেসে গিয়েছে নারী ফুটবলারদের শুভেচ্ছায়। সাবিনা, কৃষ্ণাদের অপেক্ষায় দেশবাসী, এলাকাবাসী, সাংবাদিক, মিডিয়া এমনকি যারা অদ্যবদী নামও জানতেন না তারাও আজ উৎসুক জনতা। আমরাও মুচমুচে লেকসাস বিস্কিট আর চা হাতে টিভির সামনে বসে… [বিস্তারিত]

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল টিম

হালিমা আক্তারসমসাময়িক১৮টি মন্তব্য

এ যেন হিমালয় জয় করলো বাংলাদেশর মেয়েরা। হিমালয় কন্যা নেপালের কাঠমুন্ডুতে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপাল কে ৩-১ গোলে হারিয়ে জয়ের মুকুট পরে নিল বাঙালি ললনারা। তাদেরে এ জয় মেয়েদের এগিয়ে যাওয়ার পথে সাহস ও অনুপ্রেরণা যোগাবে। নারীর পোশাক গবেষণা যখন বিতর্কের তুঙ্গে। তখন প্রমীলাদের জয় নিশ্চয়ই বাকিদের সামাজিক বাধা পার হতে অনুপ্রেরণা যোগাবে।… [বিস্তারিত]

বিদায় এক বর্নাঢ্য রাণীর

রোকসানা খন্দকার রুকুসমসাময়িক৬টি মন্তব্য

গ্লামার কুইন রাণী দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি) আর নেই। ১৯৫২ সাল থেকে বর্তমান ২০২২ পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের রানী ছিলেন। তিনি বিশ্বের ইতিহাসের দীর্ঘতম শাসনকারী নারী রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক সফল রাজ্যশাসক ছিলেন। ৯৬ বছর বয়সে তিনি মারা গেলেন স্কটল্যান্ডের প্রাসাদে। দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনের দায়িত্ব পালন করেছেন। এতো সময় ধরে সফলতার… [বিস্তারিত]

আমার ব্যাক্তিগত অভিমত, আজকাল মেয়েরা আন্দোলনে নেমে এই যে বলছে একটা জিন্স পরা মেয়ে তো তার শালীনতা বজায় রেখে চলে এ কথাটা বড্ড বেমানান। এখনকার যে জেনারেশন তাতে আপনি যখন জিন্স, টপস পরে বের হবেন তখন আপনারই পাশে থাকা বোরকা পরা মেয়ের থেকে প্রথম দৃষ্টি আপনার উপরই পরবে। স্বাভাবিক ভাবে আমরা প্রত্যেকেই চাই সবার দৃষ্টি… [বিস্তারিত]

সমাজের এক শ্রেনী সবসময় চুপ করেই থাকেন আর একশ্রেণী যে কোন কিছু নিয়ে নেমে পড়লে অন্যদল সেটিতে ট্রলিং, বুলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোশাক আন্দোলনে নেমেছে। তাতে যারা মনে মনে সাপোর্টকারী তারা চুপ থেকে ঘটনা দেখছে। একশ্রেণীর পুরুষরা নির্দ্বিধায় নোংরা গালিগালাজ, ট্রলিং এ ব্যস্ত। একদল বলছে শিক্ষার্থীরা ‘দেশীয় মূল্যবোধবিরোধী সংস্কৃতি গ্রহণযোগ্য নয়’,… [বিস্তারিত]

ছবির সংবাদটির ক্যাপশন ভিন্ন হতে পারতো। ঘটনার ভিডিওটি প্রশংসিত হবার কথা ছিল। কিন্তু না, ব্যাপক সমালোচিত হবার পাশাপাশি ভাইরাল হয়ে গেছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিবাবকদের সাথে পিকনিকে গিয়েছিলেন স্কুলের শিক্ষক, স্থানীয় ঈমাম, জনপ্রতিনিধি, স্কুল কমিটির বর্তমান ও সাবেক কর্তাব্যাক্তিগণ। এই মানুষগুলো সামাজিক ও পেশাগতভাবে সারাবছর এমন একটা জীবনযাপন করেন বা করতে বাধ্য হোন যে, যে… [বিস্তারিত]

করোনা বিশ্ববাসীর জন্য একটা বিরাট মোকাবিলা ছিল। তা কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হলো রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। আর তা একেবারে পুরো বিশ্বকে কাবু করে ফেলেছে। একের পর এক দ্রব্যমূল্যের উদ্ধগতিতে জনগন নাজেহাল প্রায়। হয়তো দুএকটা জিনিসের দাম ফলাও করা হয়। মূলত দেখা যায় সমস্ত জিনিসের দামই বেড়েই চলছে। আবার বাড়লো সয়াবিন তেলের দাম। চলছে যেন… [বিস্তারিত]

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছেন। তাঁর সাম্প্রতিক দুটি বক্তব্য দেশব্যপী তোলপাড়। কি বলেছেন আব্দুল মোমেন? গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় বলেন " আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।" তিনি আরো বলেন "আজকে… [বিস্তারিত]