মূল লেখায় যান

করোনা ছুটির দিনগুলি- ১

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

দোস্ত জিপিতো ৭ টাকায় একজিবি দিতাসে হুনছস? এইনে এক্টিভেশন কোড। বাসায় থাইক্যা আর কি করবি? ভাবির লগে বইস্যা রোমান্টিক মুভি দ্যাখ।

গতকাল সন্ধ্যা ৬ টায় বন্ধুর এমন মেসেজে চমৎকৃত হয়ে জিপি’র ১ জিবির প্যাকেজ কিনেছিলাম। গদগদ হয়ে বৌকে বলেওছিলাম – চল আজ বেদের মেয়ে জোসনা আর রঙের বাইদানী মুভি দুইটা দেখি।

সিনেমার নাম শুনেই সে মুখ ঘোমটা করে বলেছিল, দরকার নাই। তারচেয়ে চলো মীনা কার্টুন দেখি। শিক্ষণীয় অনেক কিছুই আছে।

আমি বললাম- এই শোনো! বন্ধু আমার মাত্র ৭ টাকায় এক জিবি’র অফারটি ফাঁস করে দিয়েছে আমাদের রোমান্টিক সিনেমা দেখার জন্য, কার্টুন দেখতে নয়। তারচেয়ে একসময়ের জনপ্রিয় বাংলা এই মুভিগুলি দেখে আজকের দিন স্মরণীয় করে রাখি চলো।

এমন রোমান্টিক কথাবার্তায় সে কিছুটা নরমস্বরে বললো- আচ্ছা তাহলে সন্ধ্যায়,ওকে?

ওকে ওকে ☺

এখন ইউটিউব দেখতে গিয়ে দেখি কাজ করছেনা, অর্থাৎ নেট নেই। মেজাজ খারাপ হয়ে গেলো। ব্যালেন্স চেক করে দেখি এমবি আছে মেয়াদ শেষ!!

আমার রোমান্টিক সময়ের তেরোটা বাজানোর জন্য গালিগালাজ করে জিপির চৌদ্দগুষ্ঠি উদ্ধার করার পরে বন্ধুকে ফোন দিলাম। সে বলছে- ইয়ে মানে দোস্ত, আসলে প্যাকেজের মেয়াদ ২৪ ঘন্টা এইডা কইতে ভুইল্যা গেসিলাম!!

হারামী শোন- তুই যে কয়দিন ছুটি পাইছিস ঢাকাতেই থাক, খবরদার রংপুরে আসবিনা। যদি দেখি এসেছিস, কসম খোদার করোনা সংক্রমণের দায়ে তোকে পিটিয়ে ঘরবন্দি করবো। সেইসময় আমার ৭ টাকা আর রোমান্টিক সময় বরবাদের জন্য চুত্রা পাতার ডাল পাব্লিকের হাতে আমি নিজে ধরায় দেব মনে রাখিস।

ব্যাটা খাটাস!! তুই না, জিপিরে কইলাম।

মোট পড়েছেনঃ ১০৭৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. তৌহিদ ভাই! ভাল একটি বিষয় তুলে ধরেছেন। গণছুটি ও লকডাউর সুযোগে মোবাইল ও ইন্টারনেট
    কোম্পানিগুলি ডাটা বিক্রি করে লালে লাল হয়ে যাচ্ছে।
    আর ফতুর হচ্ছে মানুষ। সবচেয়ে বড় প্রতারক হলো জিপি!!
    ভাই শুভেচ্ছা রইলো !

  2. আহারে, রোমান্টিক মুড সব পানিতে ভাসিয়ে দিলো ২৪ ঘন্টার মেয়াদ।
    জিপিও খারাপ, আপনার বন্ধুও খারাপ,
    মজা পেলাম পোষ্ট পড়ে।
    লেখা চলমান থাকুক।

    শুভ কামনা।

  3. আহারে বেদের মেয়ে জোছনা, রঙের বাইদানী। ভাবীর কথা শুনে মীনা কার্টুন দেখলেও টাকাটা নষ্ট হতো না। আপনারা কেন যে বৌদের কথা শুনেন না বুঝিনা। বৌদের কথা বাসি হলে ফলে। ধন্যবাদ আপনাকে। মজা দিলেন বলে

  4. ভালই মজা পাইলাম রে ভাইজান
    হাসার জন্য হলে ঠিক আছে
    না হলে দুই বন্ধুরেই সমস্যা।
    কেউ মেয়াদ জানতে চাইল না বা জানাল না।
    GP বাটপারতো আছেই ৭ জিবি/ ২৪ ঘন্টা হা হা
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?