মূল লেখায় যান

বর্ষা-বিষণ্ণ হেমন্ত

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

 

হেমন্ত!
এ কোন্ ক্রমাগত ঝরে পড়া,অক্লান্ত বিষণ্ণতা,এ-বেলায়,ও-বেলায়,অবেলায়! অহেতুক আটকে পড়া, আটকে যাওয়া, দিনান্তে-ও;হৃদয়ে কাঁপন জাগে হিম-বাতাসে, সান্নিপাতি বা ওলাওঠা না হোক, সামান্য গা-গরম তো হতেই পারে, বুকে নিমুউনিয়ার ডাক না হয় বাদ-ই দিলাম! এ-কী!দিনান্তে একটু তাড়িয়ে/নাড়িয়ে মজা দেখা/মজা নেয়া! দেখ্ এবার,কত বড় ‘ক’! নাকি গভীর কোন ষড়যন্ত্র! ফেলে রাখা ফেলে যাওয়া, কাঁচাপাকা ফসলের মাঠে, নৈমিত্তিক যাতনা-খেলার মত! লুকোচুরির এই বৃষ্টি, এই জল খেলার ছলে জান-প্রাণ নিয়ে লোফালুফি !

হে সোনালী হেমন্ত
ঝড়-জল দিয়ে বেমক্কা/আচমকা বেমানান পিলে-চমকানো খেলা বড়ই বেমানান;
আটকে আছি এই ধানসিঁড়িটির কাছে, আটকে গেছি এই-ই তীরে জন্ম জন্মান্তরে।
বর্ষা সৌরভের বর্ষা-মঙ্গল শেষ হোক এবার, মনোহর সোনালী উৎসবে।

নীলাঞ্জনা হেমন্ত,
আমাদের পাঁকে ফেলে পাঁজর কাঁপিয়ে এ কোন দেখে নেয়ার মজা মজা খেলা!
আঁকাবাঁকা জানা/অজানা অনেক –জানা সুমধুর পথের ডাকে উথল নৃত্যে পা ফেলো-না,
একাকিনীর ঘন-সবুজ-বনে দুষ্টুরা ছিটি বাজাচ্ছে ঢোল-কলমির ফুল হাতে!

অক্লান্ত উর্বশী সাহসিকা অপ্সরা হেমন্ত,
দুরন্ত-ডানার নবান্ন সোনালী কল্লোল রোদ নিয়ে ঐ আসছে , অনুপম উষ্ণ অনুরাগে।

মোট পড়েছেনঃ ১৫২১জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

      1. আমি তো গত তিনদিন বাসার বাইরে যাইইনি,
        ভালোই বিড়ম্বনা বৃষ্টিতে,
        ব্রীক ফিল্ডের প্রস্তুতি নিয়েও অর্ধেকের পর থেমে আছে।
        ২৭ তারিখ পর্যন্ত থাকবে বৃষ্টি,
        কি আর করা?

  1. হেমন্তকে বর্ষাররুপে দেখছি গত দু’দিন ধরে। আর ভালো লাগছেনা এই রুপ। হেমন্ত ফিরে আসুক স্বরুপে এটাই মনোবাসনা। মন খারাপ করবেননা কবি।

    হেমন্ত বন্দনায় এক হালি পূর্ণ হলো। অভিনন্দন।

  2. ইউরূপে মারিও, জোসেফ আর জোভানে আছে-
    হেমন্ত নেই।

    হেমন্ত আছে বাংলায়, আছে হৈমন্তি-

    থাক খানিকটা কাঁদা বৃষ্টি
    থাকনা ঋতূর সাথে ঋতূর খুনশূটি।

    ছয় বোন হলে যেমনটা হয়।

  3. শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো পড়লাম। আসলেই নিজেকে নিয়ে আজ খুব গর্ব বোধ করছি এই জন্য যে এতো এতো গুণীজনদের এতোটা কাছাকাছি আসতে পেরেছি।

    শেষ টা ছিলো মারাত্মক চিত্তাকর্ষক-

    অক্লান্ত উর্বশী সাহসিকা অপ্সরা হেমন্ত,
    দুরন্ত-ডানার নবান্ন সোনালী কল্লোল রোদ নিয়ে ঐ আসছে , অনুপম উষ্ণ অনুরাগে। ভালোলাগা নিরন্তর 😍

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।