মূল লেখায় যান

হেমন্ত ছাড়া বড়ো কোন ক্ষতো নেই

দালান জাহানকবিতা১৮টি মন্তব্য

হেমন্ত ছাড়া আমার কোন বড়ো ক্ষতো নেই 

আমি তো হেঁটে যেতে চাই সে ধান কাটা মাঠ সন্ধ্যা 

রাতভর আকাশের নীরব কান্না শান্ত  শিশিরের জল

বঙ্গ-বধূর আঁচল ভরা ক্লান্তির অনল। 

হেমন্ত ছাড়া আমার কোন ভালো স্মৃতি নেই 

আমি তো খুঁজি বিজন মাঠে সে শালিকের রাণী 

দীঘির মাংসে মিশে যায় কুয়াশার অন্ধ অসীম 

আমি বহন করি হিম হেমন্তের শুধুই হিমে কাঁপা ডিম। 

হেমন্ত ছাড়া আমার বড়ো কোন কষ্ট নেই 

ঘাসফড়িংয়ের মাথায় শুয়ে সেই হেমন্ত রাত

রজনী ফুঁড়ে ঢেলে দিয়েছে পূর্ণিমা ধবল দুধ

আজও ভেতরে হেমন্ত নেয় প্রবল প্রতিশোধ। 

 

দালান জাহান 

২১.১১.২০

মোট পড়েছেনঃ ১৬৭৫জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. দীঘির মাংসে মিশে যায় কুয়াশার অন্ধ অসীম -চমৎকার লাগলো। হেমন্ত আপনার জীবনকে আরো মোহনীয় করে তুলুক, চমৎকার স্মৃতির ভান্ডারে ভরে দিক । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি