মূল লেখায় যান

হেমন্ত! এলে তাহলে!

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

 

রজনীগন্ধার আড়াল নিয়ে কোন এক
চেনা/অচেনা সৌরভে ভেসে ভেসে এলে!
স্তব্ধের গভীরতায় গভীর হেমন্ত সকালে;
শিশিরে শিশিরে আগলে রেখে,
ঘাস ফুল আর মৌ-গুঞ্জনে;

এ কোন্ নিঃশ্বাস-বিবশ সকাল!
এ কোন্‌ সোনা-রোদ-ঝলক!
চকিত মুহূর্তের নিস্তব্ধতায় এঁকে দিলে
এ কোন্‌ উদ্ধত নরম শব্দহীন রক্তাক্ত-স্নান!
এক জলজ্যান্ত ক্লান্ত-সুখ-স্বপ্ন,
মহুয়া-গন্ধে ঘুমহীনের জীর্ণ অন্ধকার-রাত শেষে;

মোট পড়েছেনঃ ১০৩৭জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

    1. ঋতুরা আমার কথায় ওঠ/বস করে!
      বরং আমাকেই দৌড়ের উপরে রাহে!
      সে-তো আগের লেখাতেই আগমনী সেরে হেলেছে।

      রোজ লেখা পড়তে আমার ভালই লাগবে, আপনি যখন এত সুন্দর করে শুরু করেছে।
      লেখা-গাছটি যদি একটু ধার দিতেন, অশেষ নেকি আপনার-ই হতো!

    1. ডাক দিলেই যদি সব পাওয়া হয়ে যেত
      তাহলে না-পাওয়ারা তখন কোথায় যেত!
      মন্তব্যের জন্য ধন্যবাদ,
      সাকুল্যে দু’টি মন্তব্যের মধ্যে একটি এখানে এসেছে দেখে আনন্দিত শুভেচ্ছা জানাচ্ছি।
      লিখে ফেলুন ‘যা মন চায়’ এমন কিছু।

      1. আমার মতো অতি নগন্য পাঠকদের জন্য আপনি যে এতো যত্ন করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমি খুবই দুঃখিত যে আপনাকে ধন্যবাদ জানাতে দেরি করেছি।

  1. এক জলজ্যান্ত ক্লান্ত-সুখ-স্বপ্ন,
    মহুয়া-গন্ধে ঘুমহীনের জীর্ণ অন্ধকার-রাত শেষে;

    হেমন্ত! এলো তাহলে!

    কতগুলি হেমন্ত এলো গেল,
    এত সুন্দর করে আসেনি আগে___॥

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।