মূল লেখায় যান

হৃদ পোক………।।

সীমান্ত উন্মাদবিবিধ৪০টি মন্তব্য

হৃদ পোকা!

বলল হে মানুষ!

আমি  বড় সুখি একটা প্রানি

জীবন জুড়ে চাইনা কিছু আর

শুধু ছেড়ে দাও তুমি আমার নুড়িখানি।

 

মানুষ তখন বড়ই অবাক হলো

এতো অল্প চাওয়া কেন তার!

এই জীবনে সুখ হাঁসে না কেন?

সুখের জন্য কত কি দরকার!

 

এই গল্পের শেষ যেখানেই হোক

সবাই আমরা সুখি হতে চাই,

আমিও চলছি একি কিনারাতে

এমনি একটা নুড়ির আশায়

একটা ছোট নুড়ির আশায়!!

 

সবাই কি আসলেই তাই। সুখ সুখ করে পাগল সবাই দুঃখের খোঁজ নেই কারো? কেন? নিশ্বাসে যখন বিষ ঝরে, বিবেক যখন অন্ধকারে, তখনও মানুষ কেন সুখের ভেলায় ভাসতে চায়? দুঃখের আত্মিক উপলব্ধি কি জরুরী না? এখন শত ভাগ শিউর আমি মাথা পুরাটাই এলোমেলো হয়ে গেছে। সত্যিকারের উন্মাদে পরিনত হয়ে গেছি আমি!

 

বিঃদ্রঃ এই পোষ্ট পড়ার পর অনেক আপু সহব্লগারের গান মনে হতে পারে। নীলাঞ্জনা আপু গিটারিস্ট খুজতে পারেন গানটা করার জন্য। তাই উন্মাদই মোবাইলে রেকর্ড করে দিয়ে দিলাম। কারন উন্মাদও মাঝে মাঝে গীটার বাজায়।

গানটি মোবাইলে রেকর্ড করা, শুধু গীটার বাজানো সাথে, তাই শুনতে ভালো নাও লাগতে পারে। খারাপ লাগলে উন্মাদরে গালিও দিতে পারেন। কোন সমস্যা নাই। উন্মাদ জন্ম থেকেই জ্বলছে, তাই কিছু মনে করবে না।

Hrid poka

 

মোট পড়েছেনঃ ৮৩৫জনআজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. এই গল্পের শেষ যেখানেই হোক

    সবাই আমরা সুখি হতে চাই———– (y)
    গীটারের সাথে গানটা ভালো লেগেছে–তাই চাওয়া উন্মাদ যেভাবে জন্ম থেকে জ্বলছে সেভাবেই জ্বলতে থাকুক 🙂

  2. নুড়ি পাথরের প্রাচুর্য আমার চতুর্দিকে ভাইয়া।সারাক্ষন সুখে থাকি আমি। লিংকে ক্লিক করায় কি সব লেখা আসলো। �������������������������������������������������������������������������������������������������������� এমন সিম্বল আসে।

    1. হুম জেনে ভালো লাগলো। সুখ প্রতিনিয়ত আপনার পায়ে লুটায়।

      বুঝলাম না কেন লিংক কাজ করছেনা আপনার ওখানে। আমি ক্লিক করলে ডাউনলোড হচ্ছে ঠিক মত। খেয়ালী মেয়েও করেছে তার মন্তব্যে। আমিতো সোনেলার ফাইল আপলোড সিস্টেমটাই ব্যাবহার করলাম। অডিও আপলোড দিয়ে দিলাম। তারপর পোষ্টে এড করলাম।

    1. মামা বুঝলাম না কেন লিংক কাজ করছেনা আপনার ওখানে। আমি ক্লিক করলে ডাউনলোড হচ্ছে ঠিক মত। খেয়ালী মেয়েও করেছে বলল তার মন্তব্যে। আমিতো সোনেলার ফাইল আপলোড সিস্টেমটাই ব্যাবহার করলাম। অডিও আপলোড দিয়ে দিলাম। তারপর পোষ্টে এড করলাম।

  3. গিটার শোনানোর কথা বলে ভালোই জ্বালাইলা, তুমি নিজে জ্বলো বইলা আমাগোও দিলা ফালাইলা। আমরা কি দোষ করছি। আমি সুখ চাই, এখন থেকে ভয়ে দুঃখ খোঁজা শুরু করলাম। তাও এই প্রশ্নবোধক শব্দ সরাইয়া একটু গিটার শোনাও।

    1. শেষের উত্তর আগে দেই, কারন আমি একটূ উলটা চরিত্রের হেইডা তো জানই, গীটার শুনতে লিংকে ক্লিক মারো, শুনতে পাইবা।

      আমিতো নতুন করে আর কি জ্বলব, জন্ম থেকেই তো জ্বলছি আর আশেপাশের সবাইরে জ্বালাইতেছি, ইহা নতুন কি। আর সুখের মহত্ব বুঝিতে দঃখের খোঁজ রাখা লাগেই জীবনের চলতি পথের দুলকি চালে।

      অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর। \|/

    1. উন্মাদের আবার কণ্ঠস্বর। হায়রে। আমি খালি মিউজিক বানাইতে পারি। আর কোন রকম গানটা গেয়ে ব্যান্ডের ভোকালরে দেই, সে ভালো গায়।
      গানটা তাহলে ডাউনলোড করতে পারছেন? ভালো লেগেছে জেনে ভাললাগলো আপু

      অনেক অনেক শুভকামনা জানিবেন নিরন্তর।

    1. মজিবর ভাই উন্মাদের জ্বলন একটু ভিন্ন প্রকৃতির। জাগতিক সুখ দুঃখ খুব বেশি ধরে না তারে। আর যে জগতের সুখ, দুঃখ উন্মাদ খুঁজে সেখানে নিরাশ কিংবা শুক্রিয়া আদায়ের কোন বিধান নাই।

      অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

    1. খুঁজতে থাকেন পেয়ে যাবেন আশাকরি। গীটার কেন শুনতে পাচ্ছেন না বুঝতে পারছিনা। লিংক এ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবার কথা। আরেকবার চেষ্টা করে দেখেন।

  4. হেই ব্রাদার! থ্যাঙ্কস আ লট। :c
    আপনার পাশে সাইড ভোকাল হতে পারলে আরো ভাল হতো। আমি গাইতেই থাকতাম… একটা ছোট নুড়ির আশায়… এমনি একটা নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… 🙂
    এক্সিলেন্ট! (y)
    দারুন লাগল গানটা। হয়তো গেয়ে উঠব কোন আড্ডায়। সীমান্ত উন্মাদকে স্মরন করে।
    একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়…
    আমার মন ভাল হয়ে গেল মনে হয়। 🙂
    একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়…

    1. হা হা, গেয়ে উঠেন আড্ডায় কিংবা যেখানে মন চায়। তবে সীমান্ত উন্মাদকে স্মরন করলেও মনে মনে করবেন, প্রকাশ করবেন না। বিপদ হতে পারে। সীমান্ত উন্মাদ অনেকের কাছেই বিষের মত। পাবলিক প্লেইস এ কে কোথায় কিভাবে খাপটি মেরে থাকে বুঝতে পারবও না আমরা, সমাজে দূষিত ক্ষতের তো অভাব নেই।

      নিজের গান মনে করেই গেয়ে ফেলবেন সমস্যা নাই।

      অনেক অনেক শুভকামনা নিরন্তর আপনার জন্য।

    1. আ কার পোকা খাইয়া ফালাইছে!! আমার মত উন্মাদরে কেডা বিয়া করবো, বল? তাও আবার খুঁজতাছি তোমার মত ডাক্তার। 😛

      তোমারে কইলাম একজন খুইজা দাও, দেখি তোমারি খবর নাই। তোমরা দুইডা ভাল ভাল কথা না কইলে উন্মাদের উপর হবু বউ তো বিশ্বাস করবো না যে ভীতরে ভীতরে আমি মানুষ ভালো। :p :D) ;( \|/

          1. ঠিক আছে আপু, শোনাবো, তবে কিছুদিন পর, আমার ছোট একটা এক্সিডেন্ট হয়েছে, ভোকাল কর্ডে একটু আঘাত লেগেছে, ডাক্তার গান গাইতে কিংবা জোরে কয়দিন কথা বলতে নিষেদ করেছেন। সুস্থ হলেই শুনাবো। আর অবাক হচ্ছি, আমার হেঁড়ে গলার গান আপনার ভাললেগেছে দেখে। 😀

    1. সেটাই, তবে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে আশার জায়গায় প্রত্যাশা করে না বসি। কারন আশা ভঙ্গ হলে নতুন আশায় বুক বাঁধা যায় কিন্তু প্রত্যাশা ভঙ্গ হলে জীবন থেমে যায়, হারিয়ে যায় কালের গর্ভে।

      অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।