মূল লেখায় যান

স্মৃতিচারণ

অনন্য অর্ণবএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

শেষবার তোকে কবে দেখেছিলাম
ঠিক মনে নেই, তবে তোর
শেষ কথাটা আজও আমার
খুব কানে বাজে, ঠিক যেভাবে
মন্দিরের সবকটি ঘন্টা
একসাথে বেজে ওঠে আর
চারদেয়ালে প্রতিধ্বনিত হয় দীর্ঘ সময়।

আজকাল তুই আমার স্বপ্নেও আসিস।
দিবাস্বপ্ন থেকে নিশীতে ট্রান্সফার।
ভালোই হলো, এখন আর আমি
কখনোই একা নই, অষ্ট প্রহরের
ষড়ভাগ আমার পার্থিব আর
দ্বিভাগ তোর দখলে ।

তুই করে বলছি বলে রাগ করিসনিতো?
যখন তুই আমার ছিলি
তোর সমস্ত স্বত্বা জুড়ে ছিলো
আমার অবাধ বিচরণ, তখনো আমি
তোকে তুই করে বলার সুযোগ পাইনি,
প্রাণ উজার করে ভালোবাসতে না
পারলে কখনোই অন্তরের অন্তঃস্থল
থেকে সম্বোধন করা যায় না ।
তুই নেই বলে
আজ তোকে ভালোবাসতে আমার আর কোন সীমাবদ্ধতা নেই।
আজ আর কোন কৈফিয়ত নেই,
নেই অশ্রুবিলাস,
আজ আমি তোর ভালোবাসার প্রতিটি
শিরা উপশিরায় বিচরণ করে
প্রাণভরে সে প্রেমের স্বাদ আস্বাদন করবো
আর সে জলের অবগাহনে নিজের
প্রেমের পঙ্কিলতা দূর করে বিশুদ্ধ হবো।

মোট পড়েছেনঃ ৮৫৬জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. তুই নেই বলে
    আজ তোকে ভালোবাসতে আমার আর কোন সীমাবদ্ধতা নেই…. অসাধারণ একটা লাইন! অনেক সময় কাছে থাকা মানুষটা সীমাবদ্ধ ভালোবাসায় প্রেমটাই সমাপ্ত হয়ে যায়। শর্ত, নিয়মের যাতাকলে নিষ্পেষিত ভালোবাসা আত্মহত্যা করে।

    ভালো থাকুন,
    শুভ কামনা 🌹🌹

  2. “শেষবার তোকে কবে দেখেছিলাম
    ঠিক মনে নেই, তবে তোর
    শেষ কথাটা আজও আমার
    খুব কানে বাজে, “

    প্রিয়জনরা আসে ফিরে বারে বারে
    শেষ কথাটা বাজে কর্ণকুহুর্
    নিয়ত জানাই আমন্ত্রন
    আমার এই শুন্য ঘরে।

    ভালই সাগলো। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।