মূল লেখায় যান

স্বর্গকুটুম

হালিম নজরুলকবিতা১৭টি মন্তব্য

আমরা চেয়েছিলাম একটি দ্বিগু সমাসের প্রেম।
কিন্তু দিনশেষে প্রাপ্তির খাতায় সন্ধিবিচ্ছেদ।

কে জানতো প্রেম থেকে এমন খসে পড়বে আস্থার ওম!

তবুও চলো চোখ রাখি ওই প্রণয়ের আকাশে,
দেখো, আমরাও একদিন হয়ে যাবো স্বর্গকুটুম।

                      ***********

মোট পড়েছেনঃ ৬৭১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. স্বর্গের কুটুম কে আর না হতে চায়, দাদা। কেউ হতে পারে, কেউ পারে না। কারোর ভাগ্যেও জুটে, কারোর জোটে না। তবে অনেকের বিশ্বাস একদিন-না-একদিন স্বর্গের কুটুম হতে পারবে। স্বর্গসুখ ভোগ করবে। অনেকের সাথে আমি বিশ্বাসী একদিন স্বর্গকুটুম হয়ে স্বর্গে যাবো।
    অল্প কথায় অনেককিছু বুঝিয়ে দিলেন শ্রদ্ধেয় কবি দাদা। শুভকামনা থাকলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?