স্বপ্ন-চাষ

মেঘ গুডগুড় মেঘ গুড়গুড়
থমকে আছে আকাশ
এই সময়ে কি করে হয়
স্বপ্নফুলের চাষ ?
বুনছি আমি বুকের মাঝে
লাল-নীল সংসার
গুনে চলছি আসার প্রহর
খুলবে বন্ধ দ্বার ।
লাল-নীল সংসার
গুনে চলছি আসার প্রহর
খুলবে বন্ধ দ্বার ।
স্নান করছে চোখের উঠোন
গাল ভাসছে জলে
যাচ্ছে ডুবে স্বপ্নগুলো
তুই আসিসনি বলে ।
ইচ্ছেগুলোর সময় যে শেষ
নোঙ্গর করার তাড়া
বলনা রে তুই আসবি কবে
হবো খুশীতে আত্মহারা !
পাওয়া-না-পাওয়া জীবনটাকে
স্বপ্নই দিয়ে গেছি
জমিয়ে রাখা শূণ্যতায়
মুখ ডুবিয়ে আছি ।
বুঝবিনা তুই কেন এমন
আজকের এই আমি
সস্তা করে পস্তাই
তবু হতে চাইনা দামী ।
আস্ত এক বোকা মেয়ে
বুদ্ধি-চাদরে ঢেকে
মুখোশের মাঝে কষ্ট লুকোয়
আর ভালোবাসে তোকে ।
স্বপ্ন আমার স্বপ্ন রঙ্গীন
আজকে সাদা-কালো
তবুও ভাবি একদিন ঠিক
আসবি হয়ে আলো ।
হ্যামিল্টন , ওন্টারিও , ক্যানাডা ।
অক্টোবর ৮ , ২০১২ ইং
মোট পড়েছেনঃ ১০৫৫জনআজ পড়েছেনঃ ০জন


১৮টি মন্তব্য
অনেকদিন পরে আপনার লেখা পড়ে অনেক ভাল লাগল ।
থমকে যাওয়া আকাশে মেঘ যতই করুক গুড়গুড়
স্বপ্নফুলের চাষ ! সে হবেই ……
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ……… ছাইরাছ হেলাল
দিদি, চমৎকার লিখেছো। আজ বিকেলেই তোমার এই কবিতাটা পড়েছি। ব্লগে স্বাগতম…
তুইও আছো এখানে ? হুম ফেইসবুকে দিয়েছিলাম। সব এখানেও দেব এখন হতে।
হুম, আছি… 🙂
স্বপ্ন-চাষ , অনেক সুন্দর একটি কবিতা । দেশের বাইরে থেকেও বাংলা ভাষাকে ধরে রেখেছেন , ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আপনার নামটি তো বেশ সুন্দর ……… শিশির কনা
ছন্দ ময় কবিতা সুন্দর হয়েছে খুব।
ফেইসবুকে দেখলাম , ছবিটা নিজের তোলা , ছবিটাও সুন্দর ।
স্বাগতম এখানে । শুভকামনা ।
হুম , ফেইসবুকেই তো আগে দিয়েছিলাম। আমি সুন্দর ছবি তুলতে পারি 🙂 তোমার সাফল্য কামনা করি নানা।
ভালো লাগলো ভীষণ
ধন্যবাদ সুলতানা সোনিয়া ।
আপনার কবিতা অনেক পড়েছি আমি। সুন্দর কবিতা লিখেন। এটিও ভীষণ ভালো লাগা একটি কবিতা।
কোথায় পড়েছেন যাযাবর ভাই ? ধন্যবাদ আপনাকে পঠনের জন্য।
নীল আপু চমৎকার কবিতা লিখেন আপনি। আপনার সব লেখা আজ পড়ে তবে উঠবো 🙂
সময় বড়ো দুষ্টু । আমাকে একটু সময় সে দিতে চায়না , তাই দেরী হয়ে গেলো মন্তব্যের জবাবটুকু দিতে আপু । রাগ সয়ে নিতে পারবো , অভিমান সেটাকে ভয় পাই গো ;(
এইযে এসে গেছি আমি 🙂
স্বাগতম আমার শুন্যালয়ে। আজ পূর্ণতা পেলো।
“এসো প্রাণের উৎসবে…”
যা হয়ে যাক
একদিন সে আসবে সেই আশাতে
স্বপ্ন ফুলের চাষ করতেই হবে করতেই হবে।
দারুণ লিখেছেন