মূল লেখায় যান

স্বপ্নের শরৎ

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

 

শরৎ তুই এলি!
আয় সখি গলা মিলিয়ে খুব করে কাঁদি,
কেমন করে কাঁদবো সই চোখ দুটো মোর শুকনো মরা নদী!
জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে।
তবে আমরা ভেসে বেড়াতে পারি  শুভ্র গগনে ধবল  বাড়ির উঠোনে,
কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে,
কেবল একটি শর্তে আমি রাজি,খুঁজে ফিরে হাত ধরে ফিরবো আবার মাটির ঘরে।
শরৎ তুই এলি!
আয় তবে সখি লুকোচুরি খেলি কাশবেন!
কাশফুলের রেশম কোমল পেলবতা মাখি সারা বদনে।
ফিরে এসে উঠোন মাচার ঝিঙে ফুল নিয়ে পরবো কানে দুল!
গোধূলি গায়ে মেখে নেচে উঠবে মন, যেন হরিণী চঞ্চল!
ঝিঁঝি পোকা সেতার বাজাবে শুনশান প্রকৃতি গাইবে বাউল গান
ঝিরিঝিরি হাওয়ায় পতপতে উড়নি উড়া বাঁশপাতার বাঁশিতে ধরবে সুরের টান!
তোর আকাশের চেয়ে আমার মাটির ঘরে আছে ঢের আয়োজন।
ও শরৎ সই থেকে যা একটি রাত,একসাথে দেখবো রাঙা প্রভাত!

২১/০৮/২০২০ইং

মোট পড়েছেনঃ ১৩৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৫টি মন্তব্য

  1. অসাধারণ কবিতা!
    মুগ্ধ হলাম এমন শারদীয় বন্ধুত্বে।

    ★জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে।
    তবে আমরা ভেসে বেড়াতে পারি শুভ্র গগনে ধবল বাড়ির উঠোনে,
    কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে,**

    অনেক অনেক সুন্দর করে বলেছেন!
    একরাশ ভালোবাসা মিষ্টি কবিতায় ❤❤

    1. আপু আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা।
      এতো সুন্দর প্রশংসা পেয়ে সত্যিই আমি আপ্লূত।
      প্রথম থেকেই আপনি আমায় উৎসাহ যুগিয়েছেন।
      অনেক ধন্যবাদ এবং অফুরান ভালবাসা রইলো প্রিয় আপু।

  2. শরতের মেঘের ভেলা ভরা আকাশ, আর বাংলার আনাচে কানাচে কাশফুলদের অবাধ বিচরণ সত্যিই মনটাকে কবি করে তোলে, যদিও আমি আপনাদের মতো লিখতে পারি না……….শারদীয় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

  3. বাপরে ! কি সুন্দর করে বললেন সব জল ডাকে পাঠিয়েছেন মেঘবন্দি খামে বর্ষার নামে। সত্যিই তো ঐ আকাশের থেকে মাটির ঘরে আয়োজন টা ঢের বেশি। শরৎ সখি হয়ে আসুক সবার ঘরে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  4. সকল কবি গল্পকারদের শরৎ নিয়ে কবিতা ও লেখা আমাকে ভীষন ভাবে টানে। হারিয়ে যাই আমি শরতের মাঝে।
    আমারও বলতে ইচ্ছে করে-
    আয় গলাগলি করি
    কাঁশফুলের সনে
    তোকে নিয়ে হারিয়ে যাই
    শ্বেতশুভ্র কাঁশবনে
    দুজনে মিলে খেলবো আজ
    ঝোলাপাতি
    চঁড়ুইভাতি
    আয় গলাগলি করি।

    দারুন কবিতা। শুভ কামনা রইলো।

    1. শরতের আগমন সত্যি প্রকৃতিকে সবুজ শ্যামল করে সাজিয়ে তোলে।
      আমাদের মনকেও কম,/বেশি রাঙায়।
      আমার লেখা আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
      শুভেচ্ছা অবিরাম।

  5. তোর আকাশের চেয়ে আমার মাটির ঘরে আছে ঢের আয়োজন।
    ও শরৎ সই থেকে যা একটি রাত,একসাথে দেখবো রাঙা প্রভাত।”
    অসাধারণ।এমন আহ্বান উপেক্ষা করার সামর্থ্য বোধহয় নেই।
    শুভ কামনা।

    1. কি যে বলেন ভাইয়া আপনি কতো ভালো লিখেন বিষয় ভিত্তিক লেখা। আমার ও লিখতে ইচ্ছে করে কিন্তু সাহস হয়না। আপনার লেখা আমার ভীষণ ভালো লাগে অনেক কিছু জানতে পারি।
      আমায় অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?