মূল লেখায় যান

স্বপ্নের ঠিকানা

খাদিজাতুল কুবরাকবিতা২৬টি মন্তব্য

 

তোমাকে মিষ্টি করে ‘তুমি ‘ডাকা  হলোনা,
আপনিতে-ই ইতি যথারীতি।
তোমাকে দুচোখ ভরে দেখা হলোনা,
আচমকা আজীবন কার্ফিউ জারি করেছে নিয়তি ।

তোমাকে স্বপ্নগুলো দেখানো হলোনা,
পরিণতিতে থরে থরে সাজানো স্বপ্নের শবেদের আত্মাহুতি।
তোমাকে মনের কথা বলা হলোনা,
অদৃষ্ট কাচের দেয়াল তুলেছে রাতারাতি।

তোমার হাত ধরে পাহাড়ে চড়া হলোনা,
বুকের ভেতরের পাহাড়টা ধসে পড়ছে রোজ দু’চোখের উদ্দাম বৃষ্টির নৃত্যে।
তোমার সাথে বেলাভূমিতে খালি পায়ে হাঁটা হলোনা,
তার আগেই জ্বলোচ্ছাসের সিগনাল পড়েছে  অশনি সংকেতে।

তোমার সাথে নীল গিরীর মেঘ ছোঁয়া হলোনা,
সই পাতাতে পায়ে হেঁটে এসেছে সে আমার অকুল পাথারের বাড়িতে।
তোমার সাথে জোৎস্না স্নান হলোনা,
একাকীত্বের সাথে ঠিকই কেটে যায় রাত জোনাকির টিমটিমে আলোতে।

তোমার সাথে সূর্যোদয় দেখা হলোনা,
তবুও সকাল হয় প্রকৃতির অমোঘ নিয়মে।
তোমার সাথে বিকেলের ঝিরিঝিরি বাতাসে বেড়ানো হলোনা,
তাই আমার স্বপ্নের সকাল বিকেল ডাকে পাঠিয়েছি তোমার নামে বেনামী খামে।

#ছবি নেট থেকে

মোট পড়েছেনঃ ১২৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

    1. খুব সুন্দর বলেছেন।
      নিশ্চয়ই পরামর্শ ভেবে দেখবো।
      সকল না পাওয়া নিয়ে ভালো থাকবো এবং লিখবো সুন্দর মন্তব্য পাওয়ার লোভে।

      ভালো থাকবেন প্রিয় সুহৃদ।

  1. “তোমাকে মিষ্টি করে ‘তুমি ‘ডাকা হলোনা,
    আপনিতে-ই ইতি যথারীতি।
    তোমাকে দুচোখ ভরে দেখা হলোনা,
    আচমকা আজীবন কার্ফিউ জারি করেছে নিয়তি ।”
    সুন্দর তো
    এই ভাবেই লেখা হয় ব্যর্থপ্রেমের পরিনতি।
    শুভ কামনা।

  2. ভালোবাসার দারুণ আকুতির প্রকাশ — তোমার সাথে সূর্যোদয় দেখা হলোনা,
    তবুও সকাল হয় প্রকৃতির অমোঘ নিয়মে।
    তোমার সাথে বিকেলের ঝিরিঝিরি বাতাসে বেড়ানো হলোনা,
    তাই আমার স্বপ্নের সকাল বিকেল ডাকে পাঠিয়েছি তোমার নামে বেনামী খামে।
    — শুভেচ্ছা অফুরান।

  3. তোমাকে মিষ্টি করে ‘তুমি ‘ডাকা হলোনা,
    আপনিতে-ই ইতি যথারীতি।
    তোমাকে দুচোখ ভরে দেখা হলোনা,
    আচমকা আজীবন কার্ফিউ জারি করেছে নিয়তি ।

    মানব জীবনটাই এমনি,
    অসাধারণ লেখা পড়ে বেশ ভালো লাগলো,
    ভালো থাকবেন সব সময় শুভকামন।

  4. প্রিয়জনকে সাথে নিয়ে কত শত স্বপ্ন দেখি, ভাবনার পেখম মেলি। তুমি ডাকার যে একটা আকুলতা, মিষ্টতা তা আপনার লেখায় চমৎকার ফুটে উঠলো। ভালো লেগেছে কবিতা। শুভ কামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?