মূল লেখায় যান

স্বপ্নের ঝর্ণা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

 

এক পশলা ধূসর বৃষ্টির বাঁকে
বৃষ্টিস্নাত হতে হতে ঘর্মাক্ত দেহ
নতজানু হয় বারে বারে, বিষণ্ণ/ বিষর্ম
অসহায়তায় উদভ্রান্ত-ও হয়, দীর্ঘ-দিন দীর্ঘ-রাত্রিতে,
অধরা স্বপ্ন গুলো পিছলে পিছলে যায় ঝরে পরবে বলে;

মৌন সন্ন্যাসীর ভাবনার মত অমরাবতীর
দারুণ সব ঝর্ণা/ প্রস্রবণ শুধুই জাল বোনে
স্বপ্নের মাকড়শা হয়ে;

পেত্নীদের মত আহ্লাদী হাত বাড়ায়, চমকের
হাস্যোজ্জ্বল সৌরভ পোশাকে হতবিহ্বল করে,
চিমটি কেটে দেবে সুগভীর নখরে, সবার অলক্ষে;

উদ্ভাসিত সৌন্দর্যে মুহূর্তের অখণ্ড রঙ ছড়িয়ে
ঝলমলে আলোর স্বস্তি-বৃষ্টি আসবেই, স্বতঃ প্রণোদিতে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৭৩৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. এতো বৃষ্টি বৃষ্টি করছেন যে
    এই অসময়ে বৃষ্টিস্নাত হয়ে একা বিপত্তি বাঁধুক আর কি!

    সমস্ত অন্ধকার দূর হোক
    এক পশলা উজ্জ্বল ঝলমলে স্বস্তির বৃষ্টি আসুক
    আবার প্রানবন্ত হয়ে উঠুক নিস্তেজ এই ধরিত্রী

    1. বিপত্তি তো বাঁধতেই পারে বাঁধেও, তাই বলে আশা-আকাঙ্খার তো
      গলা-টিপ দিতে পারি-না!!
      ফিরছেন দেখে ভালো লাগছে, কত শত আনন্দের ভাগীদার আপনি এখানে!!
      ভাল থাকুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?