স্বপ্নঃ অতন্দ্রিলা – ৫
চোখের দ্রাঘিমা জুড়ে একদিন আকাশ ছিল
আকাশ নীলে স্নিগ্ধ সাদা মেঘ
মেঘে মেঘে কতকাল এঁকে গেছি স্বপ্নের রঙছবি(সবকিছু মুছে যায়)
….আহত অক্ষরে লিখে যাই বিষন্নতার দিনলিপি
লিখে যাই স্বপ্নবিষাদ।
এইভাবে কতবার মুছে যাবে স্বপ্নের রঙ
আহা, এইভাবে কতবার আমি জোৎস্না নিভিয়ে দিব
কতবার ফিরে যাবো কূহক আঁধারে
বল অতন্দ্রিলা,
বিষন্ন অনুভবে কতদিন এঁকে যাবো কান্নার জলছবি!
মোট পড়েছেনঃ ৭৭৫জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য
আপনার লেখার কালি ভালো না , তাই মুছে যায় । কালি পাল্টান ভাইয়া 🙂
ঠিক বলেছেন, সবই কালির দোষ। :@
একদিন সব স্বপ্ন পুরন হবে আশাকরি
কল্পনা থেকে বেড়িয়ে আসবেন তিনি ।
স্বপ্ন স্বপ্নই থাক, বাস্তবতা হোক রঙ্গিনতর।
বেশ নতজানু ভালোবাসা ।
ধুর , দরকার কী এত লেখালেখির ?
হুম, আমিও ভাবছি স্বপ্ন কিংবা অতন্দ্রিলা কোন কিছু নিয়ে আর লেখালেখি নয়।
অতন্দ্রিলা , মনে মনে কি ভেবে নেব আমি অথবা আমার সে।