মূল লেখায় যান

স্নায়ুরোগী

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

তোমার কথা পড়লে মনে,
আকস্মিক স্নায়ুচাপ যায় বেড়ে।
মস্তিষ্ক থেকে সৃষ্ট হয়ে দেহের-
বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা
অত্যন্ত সুক্ষ্ম তারের মতো স্নায়ুজাল হয় ক্ষতিগ্রস্ত।
তীব্র চাপের মুখে পড়ে স্নায়ুগুলো যায় কুঁকড়ে।
দুমড়ে মুচড়ে সংকোচিত প্রসারিত হয়।

ফলে-

বিপর্যয় ঘটে স্মৃতির
বিকলাঙ্গ হয় বুদ্ধির
অকেজো হয় অঙ্গ-প্রতঙ্গ
অকারণে হই ধৈর্যচ্যুত
মূর্ছা যাই যখন তখন

দীর্ঘদিন তোমায় ভেবে ভেবে,
তোমায় পাবার ইচ্ছে মনে চেপে,
অসংখ্য রাত্রি জাগরণের ফলে,
ক্রমাগত দুর্বল হয়ে গেছে স্নায়ুতন্ত্র,
কার্যক্ষমতা হারিয়ে হয়েছে বিকারগ্রস্থ
ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ জ্বালা-যন্ত্রণা
অনুভূতি গুলো হয়েছে বিনষ্ট।

মোট পড়েছেনঃ ৮১৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. স্নায়ুরোগের যথাযথ উপসর্গ দেখতে পেলাম।
    সমস্য হলো এই রোগ যতদিনে ছড়িয়ে পড়ে, রোগী নিজেই বুঝে নেয় সবকিছু, তখন খুব দেরি হয়ে যায়। রোগের চিকিৎসা থাকলেও চিকিৎসা নিতে অপরাগ হয় রোগীরা।

    শুভ কামনা 🌹🌹

    1. আর তখন দৃষ্টি হয় স্থির
      নির্বোধ নিরব নিস্তব্ধ হয়ে
      ফ্যাল ফ্যাল করে তাকিয়ে-
      থাকতে হয় অসীমে

      কৃতজ্ঞতা অশেষ আপু
      চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜 💜

  2. এভাবে প্রতিনিয়ত স্নায়ুর উপর চাপ পড়লে শরীরের অনেকটা অকেজো হয়ে যায়, বিকলাঙ্গ হয়। ছবিটার সাথে লেখা পুরোপুরি মিলে গেছে। আপু আপনি ভালো থাকুন সুস্থ থাকুন

    1. আপনার আদেশ শিরোধার্য্
      স্নায়ুচাপকে দুপায়ে দলিয়ে
      মস্তিষ্ক ফ্রেশ রাখতে পুরোপুরি লেখালেখিতে
      মস্তিষ্ক ব্যয় করবো ইনশাআল্লাহ

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  3. বিপর্যয় ঘটে স্মৃতির
    বিকলাঙ্গ হয় বুদ্ধির
    অকেজো হয় অঙ্গ-প্রতঙ্গ
    অকারণে হই ধৈর্যচ্যুত
    মূর্ছা যাই যখন তখন।
    বিপর্যয়ে এমনি হয়।.
    শুভকামনা দিদি

  4. “দীর্ঘদিন তোমায় ভেবে ভেবে,
    তোমায় পাবার ইচ্ছে মনে চেপে,
    অসংখ্য রাত্রি জাগরণের ফলে,
    ক্রমাগত দুর্বল হয়ে গেছে স্নায়ুতন্ত্র,”
    এই রোগটা বড় বিপজ্জনক।
    যত তাড়াতাড়ি ভুলা যায় ততই ভাল।
    ভাল থাকবেন। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?