মূল লেখায় যান

সোনেলায় নতুন যুক্ত হলাম

রুম্পা রুমানাবিবিধ৪২টি মন্তব্য

সোনেলায় আজই প্রথম । একেবারে নতুন আরকি ! জিসান ভাইয়ের উৎসাহে । কিভাবে শুরু করবো , কোথা থেকে বুঝতে পারছি না । অবস্থা আমাআর সেই অন্ধের দুধ খাওয়ার মতোই । খালি হাতড়ে বেড়াচ্ছি । কাউকে জানি না ,চিনি না জিসান ভাই ব্যতীত ।
পরিচয়ে বলার মতো তেমন কিছুই নাই । আমি রুম্পা ।ব্রহ্মপুত্রের কন্যা। পড়াশোনা শেষ করে বেকারত্বকে উপভোগ করছি । কবিতা , বৃষ্টি ,ফুল , পাখি , শিশু , চাঁদের অন্ধ ভক্ত । সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটু আধটু কাজ করি। বই পড়া এবং সংগ্রহ করা দুটোই আনন্দ দেয় । এই তো….

মোট পড়েছেনঃ ৭৫৭জনআজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

  1. এসেই যখন পড়েছেন নুতন তো আর রইলেন না,
    শুরু কিন্তু করেই ফেলেছেন, একজনকে চিনেছেন, এখন আমাদের চিনে আমাদের
    সোনেলা পরিবারের একজন হয়ে উঠুন।
    স্বাগত আপনি এখানে, আপনি লিখবেন, আমরা পড়বো।
    অপেক্ষা করছি আপনার লেখা পড়ার জন্য।

  2. সোনেলায় স্বাগতম আপনাকে, গঠনমূলক, ভ্রমন, একান্ত অনুভূতি, গল্প, কবিতা অনেক কিছুই লেখা লিখতে পারেন তার আগে নিয়মাবলী একটু পড়ে নেবেন। এইখানে জিসান ভাই আর লীলাবতি আপু ছাড়া প্রায় সবাই আমারো অপরিচিত ছিলেন কিন্তু ২ দিনেই বুঝতে পারি সোনেলার সোনারা কতোইনা আপন, আশা করি আমার মতো আপনারো এই উপলব্ধি হবে, আর হাঁ চেষ্টা করবেন সবার স্টাটাস পড়ার আর কমেন্ট করার।

    শুভেচ্ছা ও শুভকামনা রইল। 🙂
    -{@

  3. প্রথমেই অনেক অভিনন্দন জানাই, আমাদের এই প্রানের উঠোন, সোনেলায়। শুভকামনা দিয়ে আপনাকে স্বগতম জানাচ্ছি।
    যার বই পড়া ও বই সংগ্রহের নেশা আছে তার সাথে কে বা পারে বলুন!
    আপনার মহৎ কাজের সাথে পরিচিত হলাম। এই জন্য স্যলুট আপনাকে।
    সবার লেখা পড়ুন, নিজেও লিখুন। ধন্যবাদ।

  4. সোনেলায় আপনাকে সুস্বাগতম রূম্পা।-{@ এইখানে যা ইচ্ছে তাই লেখা যাবে, আপনার সংগ্রহের বই-এর লিস্ট দিয়েই না হয় শুরু করুন, কোন কোন বই ধার এনে আর ফেরত দেবোনা, আমিও একটু লিস্টি করি 🙂
    আপনি চাঁদের অন্ধ ভক্ত, তাহলে তো আপনার সাথে আমার রোজ ঝগড়া হবে, আমি অন্ধকার ভালোবাসি। 🙂
    লিখুন অনেক অনেক রূম্পা। ভালো থাকুন।

  5. আপনারে সাদর সম্ভাষণ।

    এই আফিম আর ছাড়ছেনারে ভাই কিট্টু বাইধা গেছে।
    মন চেষ্টা লেখার জন্য ভাল জায়গা। আপনার সময় ভালই যাবে সোনেলার ভালবাসা রইল এক কলস।
    ভাল থাকুন আপু।
    শুভেচ্ছা অবিরত।

  6. স্বাগতম সোনেলায়, জিসান ভাই এর হাত ধরে যখন এসেছেন তখন সব কিছুই শিখে যাবেন আশা করি। উনার মাধ্যমে আসাটা একটা সৌভাগ্যের বিষয়।

    বই সম্পর্কে আমাদের ধারণা দিলে আমরা ও পড়তে পারবো। আর প্রকৃতির সাথে যে সম্পর্কের কথা বলেছেন তাতে এগুলো নিয়ে নিশ্চয় লিখেছেন বা লিখবেন। আশা করি সোনেলা আপনার জন্য উপভোগ্য হবে।

  7. স্বাগতম -{@ -{@ -{@
    সোনেলার উঠোনে। কি? এই আমাকে চেনা যাচ্ছে?
    সব্বাইকে বলে দিচ্ছি রূম্পা রুমানা কিন্তু দারুন লিখেন। আমি উনার লিখার ভক্ত। লেখনশৈলী অনেক সুন্দর। মুগ্ধতা আনে।
    আর এই উঠোন? ক’দিন বিচরণ করলেই টের পাবেন সব্বাই কেমন ঘিরে ধরেছে আপনাকে। মনে হবে যেনো কতোকালের চেনাজন। এক আনন্দ আড্ডাবাজ পরিবার এটি।
    লিখতে শুরু করুন। ভালো লাগবে। আমিতো সময়ে কুলিয়ে উঠতে পারি না। তবুও ফাঁকেফাঁকে এসে ঘুরে যাই আমাদের এই প্রাণের উঠোনে।
    শুভকামনা। -{@

  8. সোনেলায় স্বাগতম। -{@
    আপনি তো তবু আগে থেকেই একজনকে চিনেন আর তাঁর মাধ্যমেই এসেছেন। আমার ব্যাপারটা পুরাই উল্টো। নেটে বাংলা ব্লগ খুঁজতে গিয়ে অনেক অনেক ব্লগের তালিকায় সোনেলাকে পাই। একটা আইডি খুলে ঘাপটি মেরে ছিলাম বছর দেড়েক। এরপর পা ভেঙে যখন বিছানায় চিৎপটাং তখন হুট করেই সোনেলায় লিখতে শুরু করলাম। আস্তে আস্তে সোনেলার সবার সাথে পরিচিত হলাম, আন্তরিকতা গড়ে উঠলো। 🙂
    লেগে থাকুন, ঝুলে থাকুন। আপনি আরো বেশি দূর যাবেন। 😀

      1. ‘হ্যাং অন’ বললে নিশ্চয়ই এককথায় রাজি হয়ে যেতেন, ঝুলে থাকেন বলাতে হলেননা।
        যাইহোক, লেখালেখিতে লেগেই থাকুন তাহলে।
        শুভকামনা। (y)

  9. স্বাগতম সোনেলার এই ছোট্ট উঠোনে -{@
    এ বাড়ির উঠোনে আপনি পৌঁছুতেন, জিসান শা ইকরাম বা অন্য কারো উৎসাহ বা মাধ্যমে,
    আমাকে কেউই সোনেলার কথা বলেনি, খুঁজতে খুঁজতে পা ব্যাথা হয়ে গিয়েছিল,
    আপনাকে খুঁজতে তো হয়নি 🙂
    কেবল জিসান নয়, মারজানা ফেরদৌস রুবাও আপনার পরিচিত।
    ব্রহ্মপুত্রের কন্যা আপনি, শুরুটা ব্রহ্মপুত্র থেকেও হতে পারে, বা আপনার ইচ্ছে।

    শুভ কামনা।

  10. পরিচয় পর্বে বেশ সুন্দর করেই নিজেকে তুলে ধরেছেন। ভালো লিখেন তার কথাও ইতিমধ্যে সোনেলাবাসী জেনে গেছেন। আর লুকানো যাবে না কিছু নিশ্চই বুঝতে পারছেন। তাহলে আর দেরি না করে শুরু করে দিন। আমরা অবশ্যই পড়ব।

    স্বাগতম সোনেলায়।
    শুভকামনা অহর্নিশ।

  11. রুম্পা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সোনালী সোনেলা নীড়ে।
    এতো সুন্দর আগমনী পোষ্ট যিনি লিখতে পারেন, উনার লিখনী কেমন হবে সে তো আন্দাজ করাই যায়।
    আমার জিসান নানার বিশাল বড়ো গুণ তিনি সবাইকেই সুন্দর পথ দেখান।

    এবার এসে যখন পড়েছেন, আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম। -{@

  12. বলার জন্য শুনার জন্য সোনেলার বিকল্প হয় না………।
    ব্রহ্মপুত্রের কন্যা নিশ্চয় মেঘনার মত !
    আপনার লিখার অপেক্ষা রইল
    স্বাগতম সোনেলায়।

  13. স্বাগতম আপনাকে সোনেলায় -{@ জিসান ভাইয়ার কাছ থেকে শুনে এসেছেন, এবার আমাদের মায়ায় থেকে যান এখানে।
    আপু আপনি তো এখনো সোনেলার সেরা গিয়ানী ব্লগার সজীবেরই তো লেখা পড়লেন না :p কি যে লস করছেন আপনি কি তা জানেন? 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।