মূল লেখায় যান

সেই একদিন—–লোহার বেদনা নিরব যন্ত্রণা

অরুণিমা মন্ডল দাসএকান্ত অনুভূতি, কবিতা৩০টি মন্তব্য

সেই একদিন—–
images_163197

সেই একদিন তুমি এসেছিলে!
সেই একদিন তুমি বলেছিলে!
সেই একদিন তুমি সন্ধ্যার মুখে প্রদীপ জ্বালিয়ে
মনের পিপাসা মেটাতে হৃদয় উজাড় করে দিতে!
তুমি এসেছিলে!
আজও মনে পড়ে সেই ভীতু চাউনি !
নরম আলিঙ্গন !
সেই শিউ রে উঠা প্রথমবার!
তারপর সেইদিন কেটে গেল
এক ঝাঁক বন্দী পায়রা উপর দিয়ে উড়ে গেল
মনে হল ,দুপুরের মেঘ কেটে নির্মল আলো ছড়িয়ে পড়ল আনাচে কানাচে!

লোহার বেদনা  নিরব যন্ত্রণা
11998514_1708032022764295_838212283_n
পরিষ্কার আকাশ অপেক্ষা করছে সোনা বৃষ্টির !
আষাঢ়ের প্রথম মেঘের অভিমানী বিদ্যুতের ঝলকানি!
নিরব থমথমে প্রকৃতি লুকোচুরি খেলছে!
কাজলা মেয়েটি
জলে ভরা চোখ নিয়ে শালুক তুলছে
এদিক ওদিক সাপেরা খেলা করছে
তবু সে নির্ভীক আপনমনে কাজ করে চলেছে
বিষাদেও হাসি আসে সে হাসি অমূল্য
বিবেকের চতুরতায় মন হাসে
কুটিলতার একশেষ দন্ডমূল্য!!!!?

========
কোলকাতা
২১ সেপ্টেম্বর

মোট পড়েছেনঃ ৮৫৫জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. দ্বিতীয় লেখাটি আমার বালিকা সময়কে ছুটোছুটি করালো কিছুক্ষণ জানালা খোলা রোদ্দুরে। চারদিকে সাপ, এরই মধ্যে বেড়ে ওঠা, স্বপ্ন দেখা, হাল্কা যন্ত্রণা, বিষাদের গোপন জল আকাশের কাছে। যতো বড়ো হয় ততোই শেকল পড়িয়ে দেয়া হয়, পায়ের নূপুর কি আসলে সুরের জন্যে?
    “মেয়ে তুমি কোন পথে যাও,
    কোথায় তাকাও?
    জানতে যে চাই
    নূপুর বলে শব্দ শোনো
    খবর ঠিকই পৌঁছে যাবে
    যেখানেই যাই।”
    প্রতিটি মেয়েই তো এমন জীবনকে আঁচলে জড়িয়ে নিয়ে চলে। দিদি খুব ভালো লাগে এমন লেখা তোমার। -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।