মূল লেখায় যান

সুদের টাকায় ভোজন

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১০টি মন্তব্য
  1. ৬+৬+৬+২

    সুদের টাকায় ভোজন রে ভাই
    সুদের টাকায় বাড়ি
    সুদের টাকায় বিশাল বিশাল
    কিনছো অনেক গাড়ি।
    সুদের টাকায় ভোজন তোমার
    মুখে চমৎকার বুলি,
    সাধুর পোশাকে সাধু সেজে ভাই
    দিনেই ছাড়ায় ধুলি।
    কোনটি সঠিক কোনটি বেঠিক
    বোঝার সময় নাই
    পাপে পাপে নষ্ট জীবন
    শুধুই টাকায় চাই।
    সুদের টাকায় মন ভরা যার
    সুদের টাকায় সব
    কথায় কথায় অনায়াসে বলে
    বিধাতা আমার রব।
    গরিব লোকেরে টাকা ধার দিয়ে
    ভাই নেয় সুদ চড়া,
    পাপে পাপে ভরে গেছে রে লিখিল
    এই না রে ভাই ধরা।
    রচনাকালঃ
    ১১/০৭/২০২১

মোট পড়েছেনঃ ৭৭০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. মুসলমানেরা (বিশেষ করে বাংলাদেশি মুসলমান) যে কয়টা মহাপাপকে জায়েজ বানিয়ে নিয়েছে, তার মধ্যে ১ নম্বর হল সুদ। বেশিরভাগ মানুষের সুদের কুফল বা ভয়াবহতা নিয়ে কোনো ধারণাই নেই। যাদের একটু ধারণা আছে, তারাও টাকার লোভ সামলাতে পারে না। আমি এমন অনেককে দেখেছি, যারা নামাজ-রোজায় মশগুল, কিন্তু দিব্যি সুদ খেয়ে যাচ্ছে। তাদের যুক্তি হল, সবাই তো সুদ নিচ্ছে, আমি নিলে সমস্যা কী!

    আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে যা উপার্জন করেছি, সব হালাল উপার্জন। ভেজাল বা হারামের পাশ দিয়েও হাঁটিনি।

    সুন্দর কবিতা লিখেছেন। সবার বোধোদয় হোক।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?