মূল লেখায় যান

সরল সে নৈশ সুর

রিতু জাহানএকান্ত অনুভূতি১১টি মন্তব্য

মনের গভীর সব আবেগকে পরিতৃপ্ত করতে
বেহালার এক সুর ছড়াবো,
নীল ফুলে ঢাকা রহস্যময় হ্যালারবাস সে নীল অরণ্যে।
হোকনা সে সুর আমার বেসুরা এক নৈশ সুর
একদল ঝিঁঝিঁপোকার নৈশ ঐকতানে
তাতে এক অন্য সুরেরই না হয় সৃষ্টি হবে।
রহস্যময় অরন্যের এ নীল ফুল, আকাশের ঐ নীলিমা
পাশে তরঙ্গসঙ্কুল এ উন্মুক্ত সমুদ্র,
সব মিলিয়ে আজ এখানে
আমার সে দেহহীন ‘তুমিতে’ এক আকৃতি দেবার চেষ্টা।
অপরিবর্তনীয় ও সুনির্দিষ্ট সরল রেখার টান দিতেও তা বার বার মোড় ফেরে।
বুকের পাঁজরে তাই শক্ত করে আটকে রাখি আবারো সব গভীর আবেগ।
পেন্সিল হাতে ফিরে আসি সে রহস্যময় অরণ্য ছেড়ে নিজ ঘরে।
#সবাইকে ঈদ মোবারক। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ।

,,,রিতু,,,,
১৬/০৬/১৮ কুড়িগ্রাম।

মোট পড়েছেনঃ ৭৪৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

  1. নৈশ সুর কিন্তু ভালই হয়েছে।
    রাতের সুর সবার হয় না, হলেও সব হয় না।
    আপনি আপনার প্রচেষ্টা জারি রাখুন।

    বেশি বেশি লিখুন, আমরা যাতে পড়ে পড়ে সুন্দর করে মন্তব্য করতে পারি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?