মূল লেখায় যান

সময়ের ঝরা পাতারা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

 

সময়ের তীর ধরে একাকীর বিষণ্ণ চিত্তে হেঁটে যাই
হেঁটে যাই অপরাপর শব্দ-শূন্যতার দিকে
শেষের অজানা সীমান্তে।

সময়-জলে চোখ রাখি, চোখ ডুবাই,
জল ছুঁয়ে থাকি, জল ছুঁয়ে যাই;
টুপ করে সময়-গাছ থেকে ঝরা পাতার মত
টুকরো-সময় পির পির করে সময়ের নদী-জলে
ভেসে যায়, যতদূর চোখ রাখা যায়, তাকিয়ে দেখি
ভেসে যাওয়া পাতারা আর ফিরে আসে না।

আমি ফিরে ফিরে আসি এই সময়-নদীটির তীরে,
অপলক চোখে এই মাদল বর্ষায় রতি-বিমুখ
তড়পানো হৃদয়ে ভিজে যাই, ভিজে যাই,
নহবতের ধ্বনিতে।

মোট পড়েছেনঃ ১১১৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৪টি মন্তব্য

    1. বাপ্রে!! আমি কী না কী লিখি তা কি আমি জানি!!
      আপনাদের মন্তব্য পড়েই-না ভাবি কী লিখেছি!!
      প্রাণ বাঁচাতে তো আমরা চাচা/মামার কাছেই এত দিন যেতাম,
      কেবলা কী পালটে গেল!!

  1. যত যাই কিছু হোক, সময়ের ব্যবধানে ফিরে আসতেই হয় আমাদের। তবে নিজেরা ফিরলেও সাথে ফিরেনা অনেক কিছুই। কিছু জিনিসকে চলে যেতে দেয়াই উত্তম। কি লাভ! জোর করে ধরে রাখার।

  2. আপনি ফিরে এসেও আনন্দ কে খুঁজে পান।এটা ভালো লাগলো।জীবনকে আঁকড়ে ধরে বাঁচতে চান।জীবনের নতুন মানে খুঁজে পান।প্রতিদিন যে নতুন করে বাঁচতে পারে সে চিরযুবক।।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?