মূল লেখায় যান

সমসাময়িকী

কামরুল ইসলামকবিতা১২টি মন্তব্য

 

আবার ঘুরে এলো ঝর্ণা

মুনিয়ার পর্ব শেষ

এভাবেই ঘুরে দাড়ায় বার বার

সোনার বাংলা দেশ ।

বাহিরে লক ডাউন, কর্মহীন স্বামী

ফুল বানুর উনুনে নাই আগুন

শিশু সন্তানের ক্ষুধা মিটাতে

বুকে আর্ত্নাদের ফাগুন ।

থেমে নেই তবুও বাংলা দেশ

সামাজিকে অসামাজিক খবর

করোনার করুন দাবানল শুধু

দুস্থদের জীবন্ত কবর ।

সোনার বাংলা  আছে কি সুস্থ

নারী শিশু আর দুস্থদের

প্রতি দিন খবর মেলে, বিকৃত সব

ভোগ বিলাসী বিত্তদের  ।

আমার ক্ষুধা,  আমার সুধা

অল্প বলে পিষে মরে

আমার শ্রমে আমার  ঘামে

বিত্তবানের চিত্ত ভরে  ।

চার দেয়ালে বন্দি যখন

অভাব খুটে সহবাসে

বাংলা যেন ভাল আছে

চিত্তরঞ্জণের খবর ভাসে ।

 

রচনা কাল ঃ ৩০/০৪/২০২১

না গঞ্জ

মোট পড়েছেনঃ ৭৭১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. একটা ইস্যু পায় আরেকটা কালের গর্ভে হারিয়ে যায়। অথচ প্রতিদিন কত শত মানুষ অনাহারে অর্ধাহারে বেঁচে আছে জীবনযুদ্ধে। সমসাময়িক নিয়ে চমৎকার কবিতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?