মূল লেখায় যান

এই তো জীবন

হালিমা আক্তারকবিতা৭টি মন্তব্য

তুমি আসবে বলে আসো নি

জীবন থেমে থাকে নি

তুমিও চলেছো, আমিও চলেছি।

সময়ের পরিক্রমায়

ভিন্ন পথের ভিন্ন বাঁকে।

বকুলের মালা শুকিয়ে গেছে

হারিয়েছে তার সুবাস,

তাই বলে গোলাপ ফোঁটা

থেমে যায় নি।

জনতার ভিড়ের ফাঁকে

যাত্রাপথের কোন স্টেশনে

হয়তোবা দেখা হয়েছিল,

নিভে যাওয়া তারার রাতে

মোটা ফ্রেমের চশমার ফাঁক গলে।

চিনতে পারোনি, আমিও পারি নি

হয়তো দুজনেই চিনেছিলাম,

চোখের কোণে জমেছিল

একবিন্দু না পাওয়ার বেদনা।

দেখে নি কেউ, জানতে পারে নাই কেউ।

শুধু জেনেছিল দুটি হৃদয়। তারপর!

তারপর জীবন সে তো থেমে থাকে নি।

মোট পড়েছেনঃ ৫৯০জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

    1. অসংখ্য ধন্যবাদ। এ ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। ব্লগে আমি আনকোরা। এডমিন মহোদয়গণ বলতে পারবে। নাজমুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।