-
৪+৪/৪+৪/৪+১
মিথ্যা ছাড়ো সত্য ধরো
নইলে মিথ্যায় পুড়ে মরো
আখের হবে ভার,
সত্যের পথটি ধরে রাখো
জনম জনম সুখে থাকো
তবেই হবে পার।
সত্যের পথে শান্তি মিলে
মিথ্যার পথে ভয়’যে দিলে
মনটা কাঁপে আজ,
ধরার বুকে সত্য হলো
মিথ্যার চেয়ে ভীষণ ভালো
নেই বলতে আর লাজ।
ধরার যত সাধু লোকে
সত্যের পথে তারা থাকে
করে না তো ভুল,
ধরার বুকে পাপী যারা
ভীষণ মিথ্যা বলেন তারা
নয়তো সাদা ফুল।
সত্যের পথে চলে ভাই সব
মিথ্যা নিয়ে নেই কলরব
চলে সত্যে পথ,
জীবন মুখে খাড়া থাকা
মিথ্যায় ভীষণ কালিমাখা
চলবে না প্রাণ রথ।
রচনাকালঃ
১৬/০৭/২০২১
-
মোট পড়েছেনঃ ১১৪২জনআজ পড়েছেনঃ ০জন
৮টি মন্তব্য
একটা মিথ্যা বললেই আর একটা বলা লাগে। এহন্য সত্যই ভালো
শুভকামনা রইল সতত
সত্য চির সুন্দর। মিথ্যা আঁধারে ঢাকা। চমৎকার কাব্য। শুভ কামনা।
শুভকামনা রইল সতত
সত্যের জয় হোক — চলে সত্যে পথ,
জীবন মুখে খাড়া থাকা
মিথ্যায় ভীষণ কালিমাখা
চলবে না প্রাণ রথ।
শুভকামনা রইল সতত
শুভ কামনা আপনার প্রতিও ভাই।
ধন্যবাদ