মূল লেখায় যান

সঙ্গী

অনন্য অর্ণবসঙ্গীত২১টি মন্তব্য
লিরিক //সঙ্গী//
কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়…
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই
কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই
আমার ছিলো যতো অনাগত আরো তত চাই
তারো বেশি দেবো প্রিয়া যার পরে আর নাই…
তোমার বাহুডোরে রেখো মোরে অনন্তকাল ধরে
আমি তোমায় ছাড়া চাইনা যেতে অন্ধকার কবরে..
জীবন জুড়ে নামবে যে এক ….
জীবন জুড়ে নামবে যে এক ভয়ংকর প্রলয়
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই..
কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়…
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই
মাটির.. দেহ মাঝে যে বিরাজে নিত্য সারাবেলা
তাহার সনে খেলিস নে তুই নিঠুর প্রেমের খেলা…
মনে প্রাণে চায় যে তোরে আপনার সে জন
চিনতে তারে করিস নে ভুল ওহে প্রিয়জন
বিরহে তোর পরাণ কান্দে
বিরহে তোর পরাণ কান্দে মিলনে প্রাণ পাই…
আমি একটা জীবন তোমার সঙ্গে হেঁটে যেতে চাই..
কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়
আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই..
মোট পড়েছেনঃ ১৩৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. আমি একটা জীবন তোমার সঙ্গে হেঁটে যেতে চাই..
    কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়??? ইস্ এমন কাউকে পেলে আমিও একটা জীবন, তার পরের জীবন, তার পরের জীবন…… হেঁটে কাটাতাম তার সঙ্গে আর সঙ্গী হতাম

  2. যেহেতু লিরিক, কিচ্ছুটি বলার নেই, এ বিষয়টি জানার বাইরে
    (অবশ্য অন্যান্য অনন্য বিষয় গুলো সব জেনে নিয়েছি তেমন-ও না)।

    আরবার যদি দেখা পাই অলোকসুন্দর অরুণাভে,
    লিখে নেব/দেব সামান্য একটি গীতিকবিতায়
    দুরূহ-দূরাভ সংকেতে, প্রত্যাবৃত্তের কাহিনী
    নন্দিত বন্ধকি হৃদয়ে।

      1. দেখুন স্বপ্ন-ই একমাত্র সম্বল, যা আমরা কারণে অকারণে দেখি, দেখতেই পারি।
        আর এতেই ভরসা রাখি ভেসে বা ডুবে যাওয়ার জন্য। আর হৃদয় সে তো বন্দি হতেই চায়,
        আমারা বন্ধক রাখি/দেই-ও!
        ভাল থেকে পাঠক কে পড়তে দিন কন্ঠ ডুবিয়ে/চুবিয়ে।
        ধন্যবাদ দিচ্ছি।

  3. এটা কি গান? কথাগুলো ভালো লাগছে, কিন্তু সুর কেমন হবে বুঝতে পারছি না। গানের লিংক এ্যাড করে দিলে ভালো হয়। আর যদি আপনার নিজের গান হয় তাহলে,,,,,,,, গেয়ে শোনান 🙂

      1. এসব বললে কি আমরা পাঠক-শ্রোতা মানবো? গান লিখেছেন আর গেয়ে শোনাতে এত কঞ্জুসি তো মেনে নেয়া যাচ্ছে না তো!!
        হে মহামান্য ত্রিস্তান! গেয়ে উঠুন আপন শক্তিতে,,, প্লিজ লাগিয়ে নিন 😜

  4. মাটির.. দেহ মাঝে যে বিরাজে নিত্য সারাবেলা
    তাহার সনে খেলিস নে তুই নিঠুর প্রেমের খেলা…দারুন।
    তবে কতটা পথ হাটলে সঙ্গে সঙ্গী হওয়া যায় এই পথের সাথী যদি পাওয়া যেত মন্দ নয় আরও আবেগি হতাম ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?