মূল লেখায় যান

শ্রাবণের দীর্ঘশ্বাস

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩৩টি মন্তব্য

 

বৃষ্টির ছোঁয়ায় নাইট কুইনের পরাগরেণু জুবুথুবু,
আধখানা মৃগাঙ্ক বিনাতারে আলোকিত করেছে মনন-দ্বার।
সেইপথে সঙ্গী হয়েছে প্লাজমা দশাস্থিত উজ্জ্বলতর, সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড।
রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ঠিক অভিসারে মেতে উঠেছে-
শ্বেত-বসনা মৃগাঙ্ক, রাতের অঘোষিত রানী।
শেষপ্রহরের আলো-আঁধারির ভাঁজে ভাঁজে রহস্যময়ী নারীর আঁচল লেপ্টে আছে মায়াবিনী ধুম্রজালে;
প্রভঞ্জনে তরঙ্গায়িত আশার দ্বিধার দোলাচল-
কৃষ্ণকালো সরোবরে বিম্বের সন্তরণ আশাবরী-মূর্ছনায়।

পঙ্কিলতায় ডুবে গেছে কাঁচ-চোখের আঙ্গিনা,
শিড়দাঁড়া বেয়ে শীতল অনুভূতির সর্পিল চলাচল।
আঁধারের বনলতারা হারিয়ে যায় মিশরের সুপ্রাচীন নীল-নদের অববাহিকায়;
রাতের তিনপ্রহরে ভেসে আসে করুণ আর্তনাদের নিরাকার প্রহেলিকা –
দীর্ঘশ্বাসের বিটপী শ্রাবণধারায় লকলকিয়ে বেড়ে ওঠে ওষ্ঠের প্রাচীর চুমে।
দ্বিভূজের কোণে স্বরদায়িণী বীণায় আছড়ে পড়ে নীহারিকা-কণা।
মৃগনাভিতে আত্নার ক্রন্দন উপহাসের সুগন্ধি ছড়ায়।

মোট পড়েছেনঃ ১০৪জনআজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. “রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ঠিক অভিসারে মেতে উঠেছে-
    শ্বেত-বসনা মৃগাঙ্ক, রাতের অঘোষিত রানী।”
    নাইট কুইন ফুলেল সৌরভে মোহিত করে তোলে
    নাইট কুইনের সার্থক রূপায়ন দিদি।
    ভাল থাকবেন। দিদি শুভ কামনা।

    1. আপনার সুন্দর চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা। প্রথম হলেন অনেক দিন পর এজন্য অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন

    1. ভাইয়া এর সৌন্দর্য উপভোগ করার আগেই নেতিয়ে পড়ে। তখন এতো কষ্ট লাগে, একটা ফুলেই বারান্দা ভরে যায় এমনই তার রুপ, গন্ধ, আকার। যতবার ফুটে ততোবারই মুগ্ধ হয়ে যাই। এবার একসাথে পাঁচটা কলি এসেছিল এখন চারটা সুস্থ আছে, দুএকদিনের মধ্যেই ফুটবে। আরো নতুন কুড়ি বের হচ্ছে। আপনার প্রিয় জেনে খুব ভাল লাগলো। ঈদের শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা

  2. রাতের তিনপ্রহরে ভেসে আসে করুণ আর্তনাদের নিরাকার প্রহেলিকা –
    দীর্ঘশ্বাসের বিটপী শ্রাবণধারায় লকলকিয়ে বেড়ে ওঠে ওষ্ঠের প্রাচীর চুমে।
    আপনার কবিতার আত্ম চিৎকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকা কেউ যাতে শুনতে পায়!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  3. জীবনটা নাইটকুইনের মতই সীমিত আসলে। সীমিত সময়ে কত জানা অজানা ঘটন অঘটন ঘটে যাচ্ছে কেউ দেখেও দেখছেনা আর কেউ দেখতে পেলেও চোখ বুজে আছে। এ যেন এক নির্মম পরিহাস!

    আবারো অতি চমৎকার শব্দচয়নে আপনার এই লেখাটি মন ছুঁয়ে গেল আপু। শুভকামনা রইলো।

  4. মন ছোঁয়া লেখনি আপু। এত সুন্দর শব্দের বিন্যাস ঘটিয়েছেন প্রতিটি লাইনে, দ্বিতীয়বার পড়ার ইচ্ছে শক্তিটা রয়ে যায়। শেষপ্রহরের আলো– আঁধারির ভাঁজে ভাঁজে রহস্যময়ী নারীর আঁচল লেপ্টে আছে মায়াবিনী ধুম্রজালে। অপূর্ব লেখা। প্রতিটি লাইন এক একটি স্তবক হতে পারে। অনেক শুভ কামনা রইলো আপু। ভাল থাকবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।