মূল লেখায় যান

শ্রদ্ধা! শহীদ জাতীয় চার নেতা…

বোকা মানুষমুক্তিযুদ্ধ, সমসাময়িক২০টি মন্তব্য

মুক্তিযুদ্ধের মত একটা দুরূহ জনযুদ্ধ সুচারু ভাবে পরিচালনা করে দেশের স্বাধীনতা এনে দিয়ে যখন আপনাদের সব মেধা, প্রজ্ঞা আর দেশপ্রেম ঢেলে দিয়েছিলেন দেশ গড়ার কাজে, ঠিক তখনই ষড়যন্ত্রকারী ঘাতকদের নির্ভুল আঘাত কেড়ে নিল আপনাদেরকে আমাদের কাছ থেকে। আমরা আপনাদের চিনতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি, কিন্তু ষড়যন্ত্রকারীরা ঠিকই চিনেছিল। তারা বুঝেছিল বঙ্গবন্ধুর সাথে সাথে আপনাদেরও যদি সরিয়ে দেয়া না যায়, তবে এদেশকে শ্মশান বানানোর তাদের পরিকল্পনা সফল হবেনা। সেই ষড়যন্ত্রের খেলা আজও খেলছে পুরানো আর নতুন শকুনেরা মিলে। আপনাদের আত্মদান আমাদের প্রেরনা যোগাক সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে প্রিয় মাতৃভূমিতে সোনালী সুর্যোদয় অব্যাহত রাখতে। আপনাদেরকে স্যালুট হে শহীদ জাতীয় চার নেতা তাজ উদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মন্সুর আলি!

মোট পড়েছেনঃ ৮৫৯জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. কত অকৃতজ্ঞ জাতি আমরা । যাদের নেতৃত্বে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হলো , তাঁদেরকে হত্যা করা হলো। শ্রদ্ধা জানাই এই মহান শহীদ চার নেতাকে ।

  2. শ্রদ্বা জানায়
    মহান মুক্তিযুদ্বের
    মহামানব সৈয়দ নজরুল ইসলাম
    মহামানব তাজ উদ্দিন আহমদ
    মহামানব কামরুজ্জামান
    মহামানব ক্যাপ্টেন এম মন্সুর আলি
    আরও জানাই বঙ্গবন্ধু সহ নিহত হওয়ার পর যারা প্রতিবাদ করতে গিয়ে নিহত ও আহত হয়েছেন তাঁদের।