মূল লেখায় যান

শ্যামশ্রীর হৃদস্পর্শ

নূর হোসেনকবিতা২৭টি মন্তব্য

গর্ভগৃহ থেকে সদ্য জন্মানো শিশুর স্নিগ্ধ দৃষ্টি দিয়ে দেখেছি এক পারিজাত কুসুম,
সে যে তুমি, সে কি জানো?
শ্যামবর্ণ লাবন্যের লোভে আমি ছুটে বেড়াই মৃত্তিকার বুকে,
তোমার আবডালে।

অক্ষম বাসনার অপ্রত্যক্ষ সাক্ষী নেই,
নেই মুখোশমালার তিল পরিমান চিহ্ন,
তোমার শ্যামশ্রী বদনে;
স্বতঃফূর্ত স্বর্বসান্ত হয়ে যেতেও আমার কসুর নেই,
নেই কার্পণ্য ভালবাসতে তোমায় এতটুকু।

ঐশ্বর্যের নিষাদ-ভয়, পঞ্চায়েতের শাসন,
কে টলিবে এ প্রেম?
আষ্টে-পৃষ্টে এমন সম্পর্ক-পদবী জড়িয়ে নিয়েছি,
উড্ডীন পতঙ্গ নগ্নপায়ে আমাদের ছুঁয়েই বিপর্যস্ত!
রণশৃঙ্গে এ আমার মর্মছেঁড়া প্রতিজ্ঞা।

মোট পড়েছেনঃ ৮১০জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. নিস্পাপ চোখের চাহনি তাদেরই যাদের মন শুভ্র সুন্দর। বাহ্যিক সুন্দরতা ভালোবাসার ক্ষেত্রে কোন প্রভাব ফেলেনা। মনের সৌন্দর্যই আসল। কিন্তু ক’ জনেই বা তা মানতে চায়?

  2. পৃথিবীর এক শ্রেষ্ট অনুভুতির না প্রেম। সেই অনুভুতির প্রতিটি পরতে পরতে আলপোনা একে দিলেন কাব্যিকতায়। প্রেম এমনি তো হয়। আসল প্রেম খুঁজে পাওয়া মুশকিল তবুও কবিতায় পেলাম কবির অনুভুতির ছোঁয়ায়।ধন্যবাদ

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।