মূল লেখায় যান

শুধু সাল সংখ্যা নয় চাই নতুন শুরু

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

আজ ও জননীর বুকে কতশত পথশিশুর পাণ্ডব দেহ অনাবৃত, ক্ষুধার্ত !

কত শত কপর্দকহীন ভিখিরি রাজপথে ঘুমায়!

দিন যায় মাস ফুরায়, বছরের পর বছর কালান্তরের সাক্ষী হয়,

তাতে সেই শিশুটির কী আসে যায়?

যার মুখে একফোঁটা দুধ জোটেনি কস্মিনকালে!

হতে পারে পেট পুরে খাওয়া হয়নি আজকের দিনে ও।

আজ ও বৃহন্নলার রাষ্ট্র স্বীকৃত ভিক্ষাবৃত্তির দৃশ্য দেখে   বানরের পূর্ব পুরুষ জেগে উঠে  আমাদের মস্তিষ্কে!

আজ ও সহবাস সেরে স্বগৃহে ফিরে  পরম তৃপ্ত পৌরুষে সাধ্বী স্ত্রীর পাশে পাশ ফিরে ঘুমায় পুরুষ,

আর তখন বারবনিতা উপনামে বিচ্ছিন্ন কোন জীব জীবিকার অন্বেষণে আরেকজনকে খোঁজে!

সুশীল সমাজ প্রশ্ন তোলেনা একা মহিলাটি পতিতা হতে পারে?

আজ ও শিশুর ক্ষত বিক্ষত স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয় মানুষের আঁচড়ে!

একটি নতুন বছর যদি শুধু একটি সাল সংখ্যা না হয়ে একটি নতুন শুরু হতো __

যদি নতুন বছরে পুরনো মোড়কে; সত্যিকারের সভ্যতার উদ্বোধন করতে পারতাম, তবে পথশিশু শব্দটি অভিধান থেকে মুছে দিতাম।

যখন একটি ও শিশু মৌলিক সুবিধা বঞ্চিত হয়, সেখানে সভ্যতা শুধু একটি অনর্থক শব্দ মাত্র।

এলজ্জা কোথায় রাখি!

আজকের দিনে প্রার্থনা এই __

নতুন বছর যেন সকল অশুভকে দুর করে আমাদেরকে মানবিক হতে শেখায়।

মোট পড়েছেনঃ ৮৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. প্রথমেই নববর্ষের শুভেচ্ছা রইল🌹🌹❤️❤️
    ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এমন কথা আর নয়। রোগ শোক জরা ব্যাধি কাটিয়ে আমরা নতুন পৃথিবী নতুন করে শুরু করতে চাই। যেখানে সহিংসতা আর বৈষম্য থাকবে না। নাগরিকদের সকল অধিকার সুনিশ্চিত হোক।
    শুভ কামনা বন্ধু।

  2. অসাধারণ, অনবদ্য। নতুন সাল, নতুন সংখ্যা না হয়ে নতুন করে সবকিছু শুরু হোক এই কামনা রইলো আমার ও। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরাম

  3. মানবিকতার আশা রেখেই আমরা বাঁচার চেষ্টায় থাকি,
    কিন্তু ফি বছরের মত পুরনো মোড়কেই নূতন ফিরে ফিরে আসে প্রচণ্ড প্রতাপে।
    তবুও শুভেচ্ছা নূতনের, আপনাকে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?