মূল লেখায় যান

শুধু তুমি নেই

সিকদার সাদ রহমানকবিতা১৯টি মন্তব্য

 

সত্যিই অবাক লাগে
আমরা একই পৃথিবীতে আছি!
অথচ আমাদের কথা নেই,
দেখা নেই….
একে অপরকে জানা নেই ।

পোস্ট অফিস তোমাকে খুঁজে পায় না,
ফোন নম্বর টাও জানা নেই।
হরি রাম পুর গ্রামে একবার লোক পাঠিয়েছি
পদ্মার ভাংগনে সে গ্রাম ও নেই।

চারপাশ জড়িয়ে থাকে হাজার মানুষ
তবুও কেনো লাগে আমার কিছু নেই?
অবশেষে বুঝলাম,
আমার সবই আছে,
“শুধু তুমি নেই”

ফুল গাছটায় ফুল আছে,
চাম্বল গাছটায় পাখি ও আছে,
নারকেল গাছে নারকেল আছে
জাম গাছে জাম,
আম গাছে আম ও আছে
“শুধু তুমি নেই”

গ্রিস্মে ভরা রৌদ্দুর আছে
আষাঢ় শ্রাবন, বর্ষা আছে,
মেঘ আছে, বাতাস আছে,
শীত ও আছে, বসন্ত আছে
“শুধু তুমি নেই”

সত্যিই অবাক লাগে,
একই বাতাস…
তোমাকে ছুঁয়ে আমার কাছে আসে!
একই সূর্য আমাদের রৌদ্র দেয়,
একই চাঁদের নীচে আমাদের বাস!
অথচ আমাদের দেখা নেই,
কে কোথায় আছে জানা নেই!
এই আমাদের সব কিছু আছে
“শুধু তুমি নেই”

#সিকদার_সাদেকুর_রহমান(সাদ)
১৮-০৬-২০১৯

মোট পড়েছেনঃ ১০৯৫জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. একই বাতাস তোমাকে ছুঁয়ে
    আমার কাছে আসে…
    একই সূর্য আমাদের রৌদ্র দেয়
    একই চাঁদের নিচে আমাদের বাস….
    এই আমাদের সবকিছু আছে
    “শুধু তুমি নেই”
    আকুল হৃদয়ের ব্যাকুল আকুতি। সহজ সরল চমৎকার অনুভব। ভালো লাগলো সাদ। শুভকামনা সবসময় 🌺🌺

  2. সুধু একজন না থাকায় ভুবন হয়ে যায় বর্নহীন৷ পাখির গান, ভোরের আকাশ, কোন কিছুই আর ছুয়ে দিতে পারে না অন্তরকে।
    কত সহজ করে প্রকাশ করলেন তুমি শূন্যতাকে! ভালো লেগেছে খুব।
    শুভ কামনা৷

  3. ভালো লাগলো পড়ে। তবে কবির ‘ তুমি’র যদি ভালো লেগে যায়, তাহলে সমস্যা হতে পারে। বলা যায়না, এমন লেখা পাওয়ার জন্যে সে হয়তো অধরা-অদেখা হয়েই থাকবে।

    নিয়মিত হোন। শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।