মূল লেখায় যান

শীত বিষয়ক দুটো কবিতা

দালান জাহানকবিতা২০টি মন্তব্য

 

ধাবাইরার বারোমাসি শীত

শীত যায় শীত আসে
কিন্তু ধাবাইরার শীত যায় না
তার কাছে গ্রীষ্মও শীত হেমন্তও শীত
বসন্তের শীতে ফেটে যায়
তার স্ত্রীর বুকের নরম হাড়।

দরিদ্রের মতো অন্ধ বরফ
তাকে জমিয়ে রাখে দমিয়ে রাখে
বেদনার মতো ফ্রিজের ভেতর।

খেজুরের মতো দুঃখ কাঁটায়
বারোমাসি শীত বাজারে যায় কলস ভরে
ধাবাইরাদের বারোমাস কেটে যায়
পূর্ব-পুরুষে কাঁপা মৃত্যুর মতো
ঘননীল কুয়াশায়-কুয়াশায়।

২৩.০১.২০

শীতের সুখ

হেমন্তের আঁচল তলে মুখ লুকিয়ে
সাদা কালো শিল্পী গান গেয়ে যায়
তবলার বৃষ্টিতে লম্বা হয় ঝরাপাতারা
স্বপ্নহীন বৃক্ষের জলে চিকচিক করে
আয়নার মতো বরফের চা।

জীবনের সবকিছু পেছনে ফেলে
নতুন পালক ছাড়ে নিঃসঙ্গ সারস
গ্রিলে পোড়া শিল্পের মতো কুয়াশায় আগুন
দু’দণ্ড দুঃখের শিল্পে মিলে মরে যায় মেয়ে
নিলক্ষার অন্ধকারে হায়
ভেসে যায় শীতের সুজন সুখ।

১১.১২.১৯

মোট পড়েছেনঃ ৩৬৭১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. লেখাটা মনে হচ্ছে কপি পেস্ট করেছেন। প্রতি কবিতার আগে/ পরে আপনার নাম,তারিখ থাকায় লেখাটি দৃষ্টকটু লাগছে। ব্লগে শিরোনামের পরই লেখকের নাম দেয়া থাকে। তাহলে কষ্ট করে পোস্টের ভেতর আলাদা নাম লেখার কি দরকার?

  2. হেমন্তের আঁচল তলে মুখ লুকিয়ে
    সাদা কালো শিল্পী গান গেয়ে যায়
    তবলার বৃষ্টিতে লম্বা হয় ঝরাপাতারা
    স্বপ্নহীন বৃক্ষের জলে চিকচিক করে
    আয়নার মতো বরফের চা
    দারুণ দারুণ

    দু’টো কবিতায় চমৎকার।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?