মূল লেখায় যান

শিশিরের আয়না

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

 

বিস্তারী সূর্য শীতের শীতার্ত হাত ধরে ঝুঁকে আছে,
কুয়াশা-সকালে সাথে গা ঘেঁষাঘেঁষি করে,
তপ্ততায় পুড়ে যাওয়া সুখ-দুঃখের ভস্ম নিয়ে
ছুটে চলা আশ্চর্যের এক স্বপ্ন জীবন।

নিত্যতার প্রগাঢ় অনুভবী অনুভবে শীতের বিমুগ্ধ নিস্তব্ধতার
অম্লান হাসি, রসস্রোতী চিত্রময়তা শুধুই অনুভবে রঙ্গিন।

নৈশ বস্ত্র খুলে রেখে নিশি-পাহারার চটুল চাঞ্চল্যে
লক্ষ হীন লেখা/ভাবনাগুলো অবসাদ বাড়াবে
দপ করে নিভে শুধুই বিভীষিকা হয়ে।

কালি ছোঁয়া চোখের রেখার কোনে কোনে জন্ম নেবে
ঝরে পড়া শোক বিন্দু,
এলো এলো সময়ে দূর-নিকটের সকাল-শিশিরের আয়নায়
জন্ম নেবে ঋণ শোধের সবুজ-বর্ণমালা।

তবুও
সুবে সাদেকের নিঝুম ভোরে, ঘাসের তীর্থে
নেমে আসে শিশির-ফোঁটা, গুনগুন করা কবিতার মত,
স্তব্ধতার কোল ঘেঁষে গভীর অনুরাগে;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১৩২০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. এলো এলো সময়ে দূর-নিকটের সকাল-শিশিরের আয়নায়
    জন্ম নেবে ঋণ শোধের সবুজ-বর্ণমালা।
    প্রকৃতিই দিয়েছে আজীবন ভাবনাদের নতুন নতুন মাত্রা। যা রোদ পড়ছে ইদানীং! শিশিরের খোঁজ বহুদূর।

  2. শিশিরের মুক্তো-কণায় , শীতের আবেশ ছড়িয়ে চমৎকার কবিতা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। কুয়াশা মাখানো শুভ সকালের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন

  3. তবুও
    সুবে সাদেকের নিঝুম ভোরে, ঘাসের তীর্থে
    নেমে আসে শিশির-ফোঁটা, গুনগুন করা কবিতার মত,
    স্তব্ধতার কোল ঘেঁষে গভীর অনুরাগে;

    আহা…আহা..!!
    আর তার সঙ্গে যদি থাকে বুনো পাখিদের কলতান।

    1. বুনো পাখিদের তো সব সময় পাওয়া হয় না, তবে নাম না জানা (আপনি হলে কুষ্ঠি মিলিয়ে সব বুঝতে/বুঝিয়ে দিতে পারতেন)
      কিছু পাখির ডাকাডাকি/কিচিড়মিচিড় নিত্য শুনতে পাই।
      ভাল থাকবেন ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?