মূল লেখায় যান

শাঁকচুন্নি

আদিব আদ্‌নানবিবিধ১৮টি মন্তব্য

আমি একবার এক সুবিশাল শাঁখচুন্নি ভুতের প্রেমে পড়েছিলাম । সে যদিও কুটি কুটি বছর আগের কথা ।
হতে পারে প্রেমে সে-ই পড়েছিল , কে যে কার উপর কখন কোথায় কীভাবে পড়েছিল সেটি গবেষণার বিষয় হলেও পড়া-পড়ি একটুখানি হয়েছি তা কিন্তু নির্ঘাত সত্য ।

আমায় বলেছিল ………
তেপান্তরের মাঠ পেরিয়ে গহীন বনের কুহক এড়িয়ে ডুব সাতার দিয়ে লাল শাপলা তুলে দেবে ।
আমাকে নিজ হাতে বানিয়ে তাল পিঠে খেতে দেবে ।
হাওড় পাড়ে শাহ আবদুল করিমের বাড়ী দেখতে নিয়ে যাবে ।
নিয়ে যাবে নড়াইলে এস এম সুলতানের কাছে ।
উঁচু গাছে চড়ে বাবুইয়ের বাসা বানানো দেখাবে ।

একবার কাঁধে তুলে হিমালয় দেখতেও নিয়ে গিয়েছিল । এভারেস্টের চূড়োয় দাঁড়িয়ে নীল আকাশ ছুঁয়ে নীচে সবুজের প্রান্তর দেখিয়েছিল ।
আরশোলার ডানায় চেপে উড়ে বেড়িয়েছি তাজমহলের চারিধার ঘেঁষে ।
শাঁকচুন্নিটিকে বড় তাল গাছের ক্র্যাচে ভর দিয়ে হাটতে দেখছি , পায়ে ব্যাথা পেয়েছে বলে ।

বলেছিল , হুতোম প্যাঁচার জ্বল জ্বলে চোখ তুলে মালা গেঁথে দেবে ।

এক চৈত্র সংক্রান্তিতে আমায় মেলায় নিয়ে ময়রার দোকানে মুখে মিষ্টি পুরে দিয়ে বলেছিল “একটু বস সোনা , আসছি এখনই ”

শাঁখচুন্নি তুমি সত্যিই পেত্নী ।
খোলা চোখে শুধুই ঘুম ।

মোট পড়েছেনঃ ১১০৯জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ‘ঈশ্বরে যার বিশ্বাস নেই, কে লেখে তার পাপ পুন্নি
    আমার সাথে রাত্রি কাটায় ভুতের মেয়ে শাকচুন্নি…’

    -{@ আপনার লেখা পড়ে আমার প্রিয় কবি আবুল হাসান শাহরিয়ারের কবিতার লাইনগুলো মনে পড়লো। যাই হোক, চমৎকার লেখা, দারুন আবেগের আবাহন। -{@

    1. আবু হাসান শাহরিয়ার এর লেখাটি আমি পড়িনি ,
      তবে আমার এ লেখাটিতে ঈশ্বর , বিশ্বাস বা পাপ পূন্য নিয়ে আলোচনা করিনি ।

      এখানে আশা আকাঙ্খা পাওয়া না পাওয়া প্রেম ভালোবাসা ও জেন্ডার এর সাথে সময়ের পরিভ্রমণ নিয়ে
      বলার চেষ্টা করেছি ।
      আপনি চাইলে আরও একবার পড়ে দেখতে পারেন ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।