মূল লেখায় যান

শহুরে সাঁঝের মায়া

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৫টি মন্তব্য

 

সন্ধ্যা নেমেছে শহরের বন্দীশালায়,
রাস্তার নিয়ন বাতিগুলো জ্বলে উঠেছে,
পান্থ পাখিরা নীড়ে ফিরছে ক্লান্ত শরীর টেনেহিঁচড়ে।
কর্মঠ মানুষগুলোর মাংসপিণ্ড হিমায়িত হয়ে আছে দেহের অভ্যন্তরে;
আত্নারা ঘুরছে ঠিকানা বিহীন বাতাসের নিষিদ্ধ কামরায় পঁচা মাংসের আমন্ত্রণে ।
সারমেয়দের কুই কুই আওয়াজে কাঁপে নগরাত্না;
নর্দমার ভাগাড়ে মূল্যহীন ভাগাভাগি বেনামি মানুষ-পশুতে।
চলন্ত আলোয় চমকে উঠে অন্ধপথের বাদশারা।
ফুটপাতে সারি সারি ঘুমন্ত পিপীলিকাদের জীবিত লাশ;
ঘুমের দেশে লোভ-লালসা অগ্নিদগ্ধ, নির্বাক-পরাবাস্তব চলচ্চিত্র চিত্রিত;
ফিনিক্সের মতো পুড়ে জাতিস্মর হয় প্রতিটি স্বপ্নভূক মানবজাতি।
শহরের বেনোজলে ধর্ষিতার আর্তনাদ উন্মুক্ত ম্যানহোলে বিম্ব ঘটাচ্ছে ;
বিবর্ণ-বিধ্বস্ত পরিযায়ী মন সুখ খোঁজে সোডিয়ামের হলুদাভ আলোয়।
পায়রার খুপরিতে বাসা বাঁধে সুশীল সমাজের নীরব ঘাতক-ঘুনপোকা।
আদিত্যের  অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয় পোস্তগোলার শশ্মানে আপাস্যমন্ত্রে।
অবিরত মানবসভ্যতা ঘূর্ণিপাকে- নিকোটিনের জীবন্ত ধোঁয়ার কুণ্ডলীতে;
ঝুলন্ত ত্রিদিব ছুঁয়ে যায় সুউচ্চ ভবনের ছাদ-প্রাচীর আর ভাবুকের ভাবনার কার্নিশে।
সন্ধ্যা নামে মিহির-আলো সরিয়ে, তারার-ফুলে কানাকানি হবে যে অগোচরে;
বন্দীশালার দ্বারে অভ্যর্থনা জানায় মাধুরীলতা সুগন্ধি মাখা পাগড়িতে। 

মোট পড়েছেনঃ ১০৯৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

    1. আপনার কবিমন ঠিক আশা খুঁজে পায় শত আঁধারে ও। এটাই বাস্তবতা। ধন্যবাদ ও অভিনন্দন প্রথম মন্তব্য করার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ রাত্রি

  1. সন্ধ্যা নেমেছে শহরের বন্দীশালায়,
    রাস্তার নিয়ন বাতিগুলো জ্বলে উঠেছে,
    দিদির কবিতারা আলোড়ন তোলে
    আত্ননাদ করে আমাদের সোনেলায়।
    শুভ কামনা।

  2. বিপন্ন মানবতা নিয়ে খুব চমৎকার লেখা — “নর্দমার ভাগাড়ে মূল্যহীন ভাগাভাগি বেনামি মানুষ-পশুতে”।
    সুস্থ এবং ভালো থাকবেন দিদি। শুভ কামনা অফুরান।

  3. বন্দীশালায় থেকেও যে আশার ঘ্রাণ পায় সেইতো প্রকৃত মানুষ! শহুরে ব্যস্ততা, কোলাহল ছাপিয়ে লেখায় মানবতার যে গান গেয়েছেন সত্যিই মুগ্ধ হলাম আপু।

    অতীব চমৎকার লেখা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?