মূল লেখায় যান

লেখক এবং পাঠক

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

কৃষ্ণ করলে লীলা আমি করলে বিলা!!
এমন অসম আচরন একজন লেখকের প্রাপ্য নয়। সাহিত্যের রস আস্বাদন করতে গিয়ে লেখক যদি গল্পের নায়িকার রুপের বর্ননা করেন, তারমানে এই নয় যে লেখক বিবাহিত হয়েও পরশ্রীকাতর। এসব ধারনা যারা পোষন করেন তারা আসলে কোন টাইপের পাঠক আমি জানিনা।

জীবনে একটু ভাইরাল হতে, সবার থেকে একটু আলাদা কিছু লেখার জন্য লেখক অনেক কিছুই করেন। হয়তো রসাত্মক কিছু লাইন লেখেন যাতে তার লেখাটির কিছু অনন্যতা প্রকাশ পায়। পাঠকের চিন্তাবৃত্তি কিছুটা ভীন্নদিকে প্রবাহিত হয় এবং পাঠকের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। এ সবকিছু একজন লেখক পরিকল্পিতভাবেই করেন তার লিখনীতে। তারমানে এইনয় যে লেখক অসুস্থ মানসিকতার। এটা যে বা যারা ভাবে তারা ভুলভাবে।

একজন লেখকের ব্যক্তিগত জীবন এবং লেখাকে এক করা যৌক্তিক নয়। তাহলে লেখার মজা থেকে বিরত থেকে যাবেন। মনে রাখবেন লেখক তার লেখায় অচেতন এবং অবচেতন মনের কল্পনাকে সাজিয়ে গুছিয়ে পাঠকের সামনে প্রকাশ করতে পারে বলেই সে লেখক। আর সচেতন মনে আপনি পড়েন বলেই আপনি পাঠক।

সুন্দর মন নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। একারনেই একজন শিশুকে নিষ্পাপ বলি আমরা। কিন্তু অসচেতনভাবে নয়, নিজের অবচেতনভাবে করা অযত্ন আর অবহেলায় সেই মনও একদিন কলুষিত হয়ে যায়। তাই মনের যত্ন নিন। ভালো থাকুন।

মোট পড়েছেনঃ ৮০১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. ধুর এসব ভাবনা আপনার অমূলক,
    বলুক না যে যা খুশি।

    লেখক লেখায় ভাব প্রকাশ করে নানান উপমা সহ অনেক কিছু উপস্থাপনের মধ্য দিয়ে
    তার মধ্য দিয়ে ব্যাক্তি লেখককে এত্ত সহজে ধরে ফেলা মনে হয় সম্ভব না।

  2. ভাইয়া আপনি খুব সেন্সেটিভ একটা বিষয় লিখে ফেলেছেন জানেন তো ! শুধু লেখক বলে নয় যে কোনো মানুষের ব্যক্তিগত জীবন কে নিয়ে কারোর ই আজাইরা চিন্তা করা টা অন্তত আমার সহ্য হয় না । একজন মানুষ কে মুল্যায়ন করা হোক তার কর্ম দিয়ে প্রতিভা দিয়ে * ভাল থাকবেন ভাইয়া -{@

    1. চোখের সামনে যাই দেখি তাই প্রকাশ করার চেষ্টা করি আপু। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া না করাই উত্তম।সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আপু।

  3. এ নিয়ে কম সমস্যায় পড়িনি। এখন গা-সওয়া হয়ে গিয়েছে। কিছুদিন আগে একটা চিঠি লিখেছি। নীচে লিখে দিয়েছি যে এটা আমার কাহিনী নয়। তাতেও অবশ্য কাজ হয়নি। নিজেকে নিয়ে যে লেখা তা আমি শুধু নিজের জন্যই রাখি। ওটা শুধুই একান্ত আমার।

    যাক লিখে চলুন। কে কি ভাবলো তাদেরকে ভাবতে দিন।

  4. আপনার সত্য কথাটি বলেছেন। যেমন ধরুন ট্রাজেটিক গান শুনলে অনেকে ভাবে ব্যাটা কিনা ছ্যাকাই খাইছে যে শুধু কষ্টের শুনে। ছ্যাকা খেলেই কি মানুষ কষ্টের গান শুনে!!!
    তবে পাঠক আমরা যারা পড়ি তখন অনেকেই জিবনে মেলাতে চেস্টা করি বা ভাবি এইট মনে আমার জিবেনে মিলে গেল।
    হইতো নায়ক ও ভাবি।
    কিন্তু লেখকের এই ভাবে ভাবলে তাঁদের জিবনের কোন অংশ বাদ পড়বেনা। আর লেখক এতো ভিন্নধারা ভাবে বলেই তাঁরা সব কাজি পারদরশি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?