মূল লেখায় যান

লাভ, সব আওয়ামীলীগের, আর মার সব হিন্দুদের পিঠে !

সুকান্তসমসাময়িক২০টি মন্তব্য

বরাবরের এবারো হিন্দুরা আওয়ামীলীগকে জিতাইলো।

বলবেন কিভাবে? আওয়ামীলীগ তো এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই জিতেই ছিল?

বলছি- হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। তবে এবার এরা মার খেয়ে আওয়ামীলীগকে জিতিয়েছে!

যেমন?

১) ওদের কারনে ব্যালট বাক্স খালি ফেরত যায়নি।
২) কেউ ভোট দেয়নি এই প্রচারটা হালে জল পেলো না।
৩) ভোট কেন্দ্রের ছবিতে অনন্ত কিছু মানুষের ছবি দেখা গেছে।
৪) মার খেয়ে, ঘর বাড়ী পুড়ে যাওয়ায় তার ছবি প্রমাণ হিসেবে দেখানো যাচ্ছে যে ভোট হয়েছে এবং মানুষ ভোট দিয়েছে।
৫) বিশ্ববাসী জানলো আসলেই বাংলাদেশে আওয়ামীলীগ ছাড়া কোন বিকল্প নাই।
৬) বিএনপি’র আরও একবার রাজনৈতিক পরাজয় হইল।
৭) আমেরিকাসহ সব কুশিল দেশ শেখ হাসিনার সাথে দেখা করলো বইলা।
৮) জাতিসঙ্ঘ হাসিনার কাছে মাপ চাইলো বইলা।

৯) আওয়ামীলীগ এটাকে এবার ব্ল্যাংক চেক হিসেবে বিএনপির বিপক্ষে ব্যবহার করবে।

১০) সুশীলরা এর সমালোচনা করতে হবে বইলা সব গুলা লেপের নীচে পলাইছে, তাতে করে ভোটের যে সমালোচনা তারা টকশো গুলোতে করতে চাইছিল তা তারা পারছে না।

১১) প্রথম আলোর মুখোশ খুলে গেছে, এখন সে বাচার জন্য শেখ হাসিনার পায়ে পড়বে।
আরও কত …… লাভ আর লাভ, সব আওয়ামীলীগের।
—– আর মার সব হিন্দুদের পিঠে !!!

৮/১/১৪, রাতঃ ১২.২৫

মোট পড়েছেনঃ ৭৩৯জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. ১) ওদের কারনে ব্যালট বাক্স খালি ফেরত যায়নি।
      ২) কেউ ভোট দেয়নি এই প্রচারটা হালে জল পেলো না।
      ৩) ভোট কেন্দ্রের ছবিতে অনন্ত কিছু মানুষের ছবি দেখা গেছে।
      ৪) মার খেয়ে, ঘর বাড়ী পুড়ে যাওয়ায় তার ছবি প্রমাণ হিসেবে দেখানো যাচ্ছে যে ভোট হয়েছে এবং মানুষ ভোট দিয়েছে।
      ৫) বিশ্ববাসী জানলো আসলেই বাংলাদেশে আওয়ামীলীগ ছাড়া কোন বিকল্প নাই।
      ৬) বিএনপি’র আরও একবার রাজনৈতিক পরাজয় হইল।
      ৭) আমেরিকাসহ সব কুশিল দেশ শেখ হাসিনার সাথে দেখা করলো বইলা।

      —— মজিবর মিলছে কি ???

      ৮) জাতিসঙ্ঘ হাসিনার কাছে মাপ চাইলো বইলা। — এটা এখনো বাকি আছে !!!

  1. আমরা কে, কাকে, এবং কি,কেনো বিস্বাস করব এই আধুনিক ডিজিটাল যুগে ।আমাদের রাজনিতীটাও যেন এখন ডিজিটাল।আমরা রাজনিতী নোংরামীতে বন্দী কি হিন্দু কি মুসলিম সবাই আজ আতঙ্কিত।এই নোংরামী ধ্বংসাত্ত্বক রাজনিতীর সব দিকই আমাদের নেতৃদ্বয়ের জানা আছে কিন্তু রাজনিতীর খাতিরে তারা মাঝে মাঝে একে অন্যের উপর দোষ চাপিয়ে…তদন্ত ফদন্ত কমিটি গঠন করে দায়ীত্ত্ব শেষ করে দেন যার জন্য পরবর্তীতে আবারও ঘটে…চিরস্হায়ী সমাধানে কেহই মনযোগী নয় আমার মনে হয় এখানেই আমাদের দ্বন্দের মূল সমস্যা। (y)

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।