মূল লেখায় যান

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি__কবির সুমন এর গান

শিশির কনাসঙ্গীত২২টি মন্তব্য

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।

রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনা
কবীরের ভিটেয় পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা
রুখে দাও মৌলবাদের কুমন্ত্রনা বিশ্রী সুরে
কাজী নজরুলের কসম তোমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…

রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।।
রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারীর রথের চাকা
গুজরাট কাঁদছে আজও, অনেক বুকেই কান্না রাখা
রাখে দায় কান্না গুলো, শান্তি পাখি আসুক উরে
শান্তির কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে…

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।

কিছু গানের কোন দেশ নেই,স্থান কাল পাত্র শুধু পাল্টায় সুমন কবিরের গাওয়া গানটি শুনুন এ ক্লিক করে

মোট পড়েছেনঃ ১৬৫২জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে…………

    রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
    আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।।

    এমন গান সব দেশের জন্য প্রযোজ্য।

  2. পৃথিবীর ইতিহাসে ধর্ম নিয়ে রাজনীতি এ যাবৎ মৃত্যু ও ধ্বংস ছাড়া কিছুই দিতে পারেনি এবং ভবিষ্যতে পারবেও না।
    কিন্তু “আমার মাকে যে প্রতিদিন পুড়ানো হচ্ছে” যা সত্যিই আর সহ্য করা যাচ্ছেনা ….

  3. চমৎকার গান। কথা আর সুমনের প্রতিবাদী কন্ঠস্বরের সংমিশ্রন। প্রথম শুনলাম আজ। শিশিরকনা কে অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। গানের পাখি হয়ে গেছেন দেখছি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।