মূল লেখায় যান

রাত

সাবালকএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

সে তো প্রকাশ্যেই আসতো সূর্যকে ঢেকে তার কালোকেশে,
ঘুম জাগাতো পৃথিবীর ক্লান্ত চোখে, জননীর অদৃশ্য মমতায়,
সুমধুর গুঞ্জনে আঁচলে বেঁধে নক্ষত্র নেমে আসতো সচতুর
ক্রমশ উচু হওয়া বিনাশী দেয়াল ডিঙ্গিয়ে,
মখমলের শয্যায় ছলকে দিতে কামনার জল
নামিয়েছিলো অঢেল বৃষ্টি।
কেউ জানতো না এই রাতের কথা, হিংসুটে বাতাস ও না,
শুধু জানতো মিটমিট করে তাকিয়ে থাকা একচোখা তারাগুলো।

কোথায় লুকিয়েছে সে, ভাসিয়েছে তার কোমল দেহ কে জানে!
নাকি সেঁজেছে গ্রন্থকীট, আনকোরা উপমায় খুঁজে পেতে অমিয়তা?
রাত, রোজকার আঁধার দেবী,
এখন আর নেমে আসে না সমুদ্রকে বানিয়ে তার পা’য়ের নূপুর,
স্রোতকে বানিয়ে অতুল ঝংকার,
নেমে আসে না সেই তীর্থের রাত চোখটিপে ধুসর গোধূলিকে।

এখন আর সেই রাত নেই, আছে শুধুই আঁধার।
হারানো রাতের কানের দুল, আঁধার।

মোট পড়েছেনঃ ৭৭৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

    1. কবিতার মানুষ সে আমিও নই, কিছু লিখতে ইচ্ছে হলে লিখে ফেলি, রাতের দেবী নয়, আঁধারের দেবী, যাকে আমি রাত বলি। দেখা পেয়েছিলাম হয়তো বারকয়েক। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

  1. বাহ হুট করে শামুকের ভেতর দেখিয়ে দিয়ে আবার ঝুপ করে খোলসে ঢুকে গেলেন? বেশ শক্ত। আগেরটার সাথে মেলাতে পারছিনা আসলে। যদিও ওটা এক যুগ আগের ছিলো।
    ভালো লেগেছে অনেক অনেক।

    1. ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। একটু অনুপ্রেরণা একজন মানুষকে উচ্ছাসিত হতে শেখায়, এই সোনেলা সকল ব্লগারদের মাঝে যে আন্তরিকতার বহিঃপ্রকাশ দেখা যায় তা আর অন্য কোন ব্লগে নেই, আমি গর্বিত এই পরিবারের একজন সদস্য হতে পেরে। অনেক অনেক ভাল থাকুন।

    1. জাতি দেখি বড়ই বেরসিক, প্রকশ্যে জানতে চায় সব। তবে এখন বলা যাবে না উপরের অনুমতি নিতে হবে, তবে উপরে কে আছেন তা কিন্তু প্রশ্ন করা যাবে না এখন আগেই বলে দিলাম।

    1. অনেক ধন্যবাদ দাদা। চেনা মনে হবারতো কথা নয় কারণ আমি আর কোথাও লিখি না এবং লেখা অন্য কোথাও প্রকাশিত হয়েছে বলেও মনে হয় না। যদি মাঝে মাঝে লিখি এখানেই লিখবো, আপনি কিন্তু পড়বেন।

        1. শব্দগুলোকে খুব ভালবাসি আমি নিজে, কখনো প্রকাশ করা হয়নি, অন্যকোথাও লিখছি না এবং লিখবো না, কিছুদিন পূর্বে অন্য একটি ব্লগে আমার প্রথম লেখাটি প্রকাশ করার পর মন্তব্য এসেছিল যে আমাকে একটি লেখার পূর্বে অন্তত এক’শ টি লেখা পড়ার প্রয়োজন, শ্রদ্ধাভরে তা কাঁধে নিয়েই আপাতত চলছি, আশা করি আপনাদের সহযোগিতায় এখানে মাঝে মাঝে নিজের কিছু লেখা প্রকাশ করতে পারব।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?