মূল লেখায় যান

রাত-বেদুইনের নিঃশব্দ-নিস্তব্ধ-ভালোবাসা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

 

রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
বিলাসী-মরণের নাগপাশে।

সে মরণ অবগাহন হোক না দৈনিক/মাসিক/ষাণ্মাসিক!
বছরান্তের, চাতক হৃদয়ের হাহাকার ভুলে
শুধুই ডুবে থাকা, ভিজে-জ্যোৎস্নার তীব্র দহনে;
মরণ সে তো তুহ মম!

নৈকট্যের তীব্র আলোকে আলোড়িত সে-এক স্বপ্ন-পুরি
মত্ত-জ্যোৎস্নার স্ফীত শিহরণে, ফাগুন হাওয়ার উজ্জ্বল নিঃশ্বাসে
সে-সব বিনিদ্র রাত্রি, থরো-কম্পনের সোনালী ডানা
মরণের বেশে রাতের প্রহেলিকায় ভাসে গভীরের নিভৃত-কুঞ্জে,
স্বর্গের অপ্সরার মতই নান্দনিক সাজশয্যায়
বুকে আগলে রাখে, আঁধার ভ্রুকুটির বিহ্বল-লাজ ফেলে;

হাঁ-করা বিদীর্ণ আকাশ-রাত তামাদি হবে আজ!
হৈমন্তিক নরোম ফুলেল লঘু-নিনাদে।

মোট পড়েছেনঃ ১৩৪৬জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. মরণকে সঙ্গী করেই ভালোবাসাকে বরণ করতে হবে। প্রতিদিন, মাস, বছর হাহাকার ভুলে মরনের গর্ভেই সুখ খুঁজে নিতে হবে। আপনার বেদুইন ভালোবাসার জয় হোক। শুভ কামনা রইলো

  2. “রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
    বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
    বিলাসী-মরণের নাগপাশে।”

    হেলাল ভাইয়ের রাতের বেদুইন
    মন ছুয়ে যায় উষ্ণ ভালবাসায়।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।