মূল লেখায় যান

রাজনৈতিক প্রেমিকা

নাজমুল হুদাকবিতা১১টি মন্তব্য

 

রুপালি রোদের সূর্যকে তাড়া করে গিয়ে
দখলদারিত্বের দেয়ালে যা পারনি সেদিন
এই মগড়া নদীর তীরে
কবিতাকুঞ্জের কসম আজ তুমিই পারবে।

প্রিয়তমা, তুমি আমার ঈশ্বরকে বলো-
আপনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন
আমি উচ্ছ্বাসে একটা কালারফুল চুমু খাবো
৩০ তারিখের সেই বঞ্চিত চুমুটি পুনঃবার!

নেত্রকোণা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ৭৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

  1. আমি উচ্ছ্বাসে একটা কালারফুল চুমু খাবো
    ৩০ তারিখের সেই বঞ্চিত চুমুটি পুনঃবার!

    হাহাহা, রাজনৈতিক ঘোষণা পত্রটি ঈশ্বরের নিকট দ্রুত পৌঁছে যাক 🙂

    শুভ কামনা 🌹🌹

  2. আর কতকাল দেখতে হবে
    কালারফুল আস্ফালন
    ব্যর্থ প্রেমিক ব্যর্থ হয়ে
    প্রেমিক বরের আন্দোলন।

    যে যাই বলুক ভাই
    রাজনৈতিক লেখার জুড়ি নাই।
    শুভ কামনা।

  3. লেবেল প্লেয়িং ফিল্ডে ৩০ তারিখ কী হতে চলছে, তা কেবল শ্রদ্ধেয় কবিই জানে। আমরা তো এমনিতেই নভেল কোরোনা ভাইরাস’র ভয়ে আছি! না জানি কী হয়!
    কবির কবিতায় ভালোবাসা রেখে পেলাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?