মূল লেখায় যান

রঙ স্বপ্ন এবং না-ফেরা

রেহানা বীথিএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

রঙ, স্বপ্ন এবং না-ফেরা
—————————————-
অতঃপর গত হয়ে যায় না-ফেরা।
অস্থির পায়চারি ভুলে যায় একসময় কারণগুলো।
একটা ভূমি, চারটে দেয়াল, উপরে শুধু আকাশ
মেঘের পরে মেঘ।
ছাদহীন খাদহীন দুরন্ত সময়।
কখনও প্রেমের কবিতা পড়েছো?
লিখেছো কখনও দু’লাইন?
টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?
অনিমেষ চোখ, একাধিক স্বপ্ন, স্বাধীন….
না-ফেরা গত হয়ে যায়, স্বপ্নরা নয়
ওরা ওড়ে।
তারপর একে একে স্থির হতে থাকে
হলদে নীল লাল এবং অন্যান্য রঙ।

মোট পড়েছেনঃ ৬৬৭জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. কখনও প্রেমের কবিতা পড়েছো?
    লিখেছো কখনও দু’লাইন?
    টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?
    অনিমেষ চোখ, একাধিক স্বপ্ন, স্বাধীন,,, চমৎকার শব্দের গাঁথুনি

  2. স্বপ্ন কখনো চলে যায় না,
    কখনও প্রেমের কবিতা পড়েছো?
    লিখেছো কখনও দু’লাইন?
    টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?
    শব্দে ঠাঁসা দারুণ ভাষা, প্রেম মুগ্ধ কবিতায়।
    চমৎকার লিখনী দিদি ভালো লাগা অফুরন্ত।

  3. লিখেছো কখনও দু’লাইন?
    টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?

    …………..লেখা তো হয়, ছাপার অযোগ্য বলে এক সময় হয়তো ডাষ্টবিনেই ঠাই হয় ওদের, কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম আপু।

  4. স্বপ্ন-ই আমাদের বাঁচিয়ে রাখে, স্বপ্ন আছে বলেই প্রেম-ভালোবাসা আছে।
    অধরা স্বপ্ন, স্বপ্ন হয়েই আমাদের ভালোবেসে যায়।

    লেখা বেশি ভাল হচ্ছে, ঘটনা কি!
    হয়ত কোন স্বপ্নের হাতছানি;

  5. একটি ভুমি, চারটি দেয়াল। লেখায় কি কবরকে বুঝিয়েছেন?

    কত স্বপ্ন, কত স্মৃতি সব অধরাই রয়ে যায়। না ফেরার দেশে শুধু উড়ন্ত মেঘমালার দিকে তাকিয়ে থাকা।

    দারুণ লেখা আপু।