মূল লেখায় যান

যে এখনও আসেনি

দেবজ্যোতি কাজলকবিতা১৫টি মন্তব্য

এক

তোমার চোখে , আমি দেখেছি
মাইলের পর মাইল সৈকত
তোমার দ্বীপে অগোছালে-
এই যে আমি থেকেছি ক্ষণকাল ।

এবং হেসেছি । এবং
করেছি খুনশুঁটি
এটিই ছিল , সেরা ইতিবাচক ,
একটি মেঘলা দিনে
তোমায় ভুলাতে অভিমান ।

তুমিও ছিলে শিশু সুলোভ
আমিও ছিলাম শিশু সুলোভ
একই কাপড় থেকে কাটা
একসঙ্গে সেলাই , এপাশ ওপাশ
আমরা নিজেদের কে খুঁজে পেতে
তুমি শিখা
আমি মথ…..।।

দুই

কখনও কখনও
একটি বা দু’টি শব্দ
সব বলে দেয় ।
কখনও কখনও
বলা কথা ,ঠোঁটে এসে
বাতাসে হাড়িয়ে যায় ।

কখনও কখনও
একটি বা দুটি মজা
বিশাল আকাশে মেঘ চিহ্ন
কখনও কখনও
মেঘের আড়ালে
লুকিয়ে পড়া সূর্যে
ডেকে আনে জলের ছিটে ।

দুঃখ বা জয়
কে জানে ,
কখন আসে , কখন যায় ;
একটি শ্বাস বা দীর্ঘশ্বাস
দূর্গন্ধ তাজা বাতাস ।
একটি কবিতা
কবিতার শেষ পরিপূরক ।

মোট পড়েছেনঃ ১১৪৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

  1. একই কাপড় থেকে কাটা
    একসঙ্গে সেলাই , এপাশ ওপাশ
    আমরা নিজেদের কে খুঁজে পেতে
    তুমি শিখা
    আমি মথ…..।।


    …………ছবির সাথে বেশ মানানসই কবিতা। এই প্রথম মনে হয় কিছুটা সহজ ভাষায় লিখলেন।

  2. হীরকখন্ড থেকে নরম পাথরে নেমে এলেন প্রেমের টানে। এমন সহজ করে মাঝে মাঝে লিখলে সবাই লেখার মর্মার্থ বুঝতে পারবে। ধন্যবাদ ও শুভকামনা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?