মূল লেখায় যান

মেয়েটি

রিমি রুম্মানবিবিধ২৬টি মন্তব্য

সাগরের ঢেউ যেমন ফুঁসে, গর্জে, আছ্‌ড়ে পড়ে বেলায়
তেমনি কান্নার ঢেউ কেঁপে কেঁপে উঠে মেয়েটির শরীরে
তপ্ত নোনা জল দু’চোখের কোন বেয়ে বাইরে গড়ায়।

চাকচিক্যময় এই শহরের ছোট্ট চিলেকোঠার বাইরে
আহত পাখির ন্যায় কার্নিশের কিনারে এসে দাঁড়ায়,
একদা সদা খিলখিলিয়ে হেসে উঠা উচ্ছল মেয়েটি
শাড়ি’র আঁচল উড়িয়ে নেওয়া বিলাসী হাওয়ায়।

ছেঁড়াছেঁড়া সেই পড়ন্ত বিকেলে আকাশ পানে তাকায়
সীমাহীন নীল আর দলাদলা মেঘের আনাচে-কানাচে,
তন্ন তন্ন করে সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়ায়
রাশি রাশি প্রশ্নের মাঝে একটি-ই সুধায়
কালো বলে কেন লোকে হেলায় ফেলায়
গরীবের ঘরে কালোমেয়ে যেন না জন্মায়।

মোট পড়েছেনঃ ৭৭৭জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. সৃষ্টিকর্তা কেন যে মেয়েদের কালো বানান ? একজন কালো মেয়ে অসাধারণ গুনের অধিকারিণী হয়েও শুধু শারীরিক রঙয়ের কারনে উপেক্ষিত হয় । ভালো লিখেছেন আপু ।

  2. অনেক আগে লিখেছিলাম,
    “বিধাতা আমায় করেছে কালো,
    দেয়নি আমায় দিনের আলো,
    ……………………………………
    কালো রূপে জ্বালো আগুন জ্বালো।। 🙁

    এভাবেই কয়েকলাইন। ঠিক মনে করতে পারছি না। কবিতাটিতে উচিৎ সত্যের প্রকাশ হয়েছে। গরীবের ঘরে কালো মেয়ের জন্ম না হওয়াই ভালো। শুভেচ্ছা। -{@

    1. মানুষ মানুষের মনকে দেখতে পছন্দ করে না ,পছন্দ করে বাহিরের চাকচিক্য রূপটি দেখতে……… কিন্তু কেউ ভাবে না রূপ নশ্বর তা নষ্ট হতে পারে কিন্তু মন কখনো নষ্ট হয় না ……… মানুষের আসল সৌন্দর্য তার মন…………… রূপই যদি সব হয়ে থাকে তবে বিধাতার সবাইকেই রূপ সমৃদ্ধ করে তৈরি করা উচিৎ ছিল………… কাউকে অসুন্দর করে নয়।

  3. তন্ন তন্ন করে সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়ায়
    রাশি রাশি প্রশ্নের মাঝে একটি-ই সুধায়
    কালো বলে কেন লোকে হেলায় ফেলায়
    গরীবের ঘরে কালোমেয়ে যেন না জন্মায়।

    লাইন কয়েকটি অসধারন হয়েছে। কবিতাটিতে সুন্দর ভাবে বর্ণ বেদাভেদ ফুটিয়ে তুলেছেন। দরুন হয়েছে

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।