মূল লেখায় যান

মা

সিকদার সাদ রহমানকবিতা১৫টি মন্তব্য

পূর্ণিমার চাঁদ তুমি
লক্ষী সোনা মা,
এই দুনিয়ার আপন জনে
হয়না তুলনা।

গর্ভে মা গো ধারণ করে
সইছো কত কষ্ট
তোমার যা ঋণ শোধ হবে না
বলছি স্পষ্ট!

আমার তরে তোমার চোখে
আসে যদি জল
ক্ষমা করে দিও মাগো
তুমিই আমার বল।

তোমার চোখ, দিয়েই মা গো
এই দুনিয়া চিনি
তোমায় নিয়েই হাজার রকম
স্বপ্ন গুলো বুনি।

তুমি যদি না ডাকো মা
হয় না কোন ভোর
শান্তি মা গো তোমার কোলেই
শান্তি তুমি মোর!

১৭-০৯-২০১৯।

মোট পড়েছেনঃ ৮৮৬জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. মায়ের তুলনা শুধু মা। কোন কিছুর বিনিময়ে মায়ের ঋণ শোধ হবে না। অথচ সেই মাকে আমরা প্রতিনিয়ত করে চলছে অবহেলা অবজ্ঞা। অনায়াসে বৃদ্ধ মাকে পাঠিয়ে দিচ্ছি বৃদ্ধাশ্রমে। কতটা অকৃতজ্ঞ সন্তান হলে এটা করা সম্ভব। ক্ষমা করো মা তুমি তোমার অকৃতজ্ঞ সন্তানদের। পৃথিবীর সব মায়ের জন্য রইল অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা।
    মাকে নিয়ে সুন্দর লিখেছেন

  2. তোমার চোখ, দিয়েই মা গো
    এই দুনিয়া চিনি
    তোমায় নিয়েই হাজার রকম
    স্বপ্ন গুলো বুনি।

    প্রতিটি স্বপ্নে মা থাকবে, প্রতিটি কর্মে মায়ের শাষন বারণ আর শিক্ষা থাকবে।
    মা যে মা।

    চমৎকার লিখেছেন ভাই

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।