মূল লেখায় যান

মা মেয়ে কথপোকথন

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

মায়ের সাথে কথা হচ্ছিল

উনি জিজ্ঞেস করলেন

-কেমন আছো

উত্তরে আমি বললাম

-ভালো আছি শুধু একটু…

-কতবার কতো করে বলছি  ভালো কবিরাজ দেখাও।

-মা আবার শুরু করলে! জানোই তো আমি ওসব বিশ্বাস করি না।

-আচ্ছা ঠিক আছে বিশ্বাস না করো। কিন্তু একবার কবিরাজ দেখাতে তো সমস্যা নেই।

– একই কথা বলে ঘ্যান ঘ্যান করো না তো।

-ভালো কথা বললে ঘ্যান ঘ্যান করা হয়! তাহলে এতো ব্যথা কেনো

-গত কয়েক রাত ঘুম হয়নি। তাই হয়তো…

-ঘুম হয় না কেনো? আর সবাই তো ঘুমায়

-কেনো ঘুম আসে না কী করে বলবো?

-ডাক্তারের কাছে গেলে কী হলো

-তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছে কিন্তু সেটা খেয়েও ঘুম আসে না

– ঘুম আসবে কি করে! মোবাইল মোবাইল সব ঘুম খেয়ে নিয়েছে। সেদিন ওয়াজে বলছিল মোবাইল মানুষের এমন অবস্থা করবে যে দেশি বিদেশি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসবে না

-মানে কী? এতোক্ষণ তো ভূত পেত নিয়ে বলছিলে। এখন আবার মোবাইল নিয়ে পড়লে! ছাড়ো তো! রাখছি ভালো থেকো

-এখন তো রাখবেই। আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো

 

প্রতিদিন চলে এই একই কথা। হয় ভূত নয় ফোন

মোট পড়েছেনঃ ৬৭৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?