মূল লেখায় যান

মা- দেশ

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১২টি মন্তব্য
বাংলা আমার মা
আমি যে তার ছা
মায়ের উপর আসলে আঘাত
সন্তান হয়ে বসে থাকবো না।
মাকে রক্ষা জন্য আমি
করব প্রাণ দান
তাতে হবে  রক্ষা আমার
বাংলা মায়ের মান।
মায়ের মুখের হাসির জন্য
কিনা পারি করতে
প্রয়োজন হলে মেশিন গান
তলে নেব এই হস্তে।
মাকে রাহু মুক্ত করার জন্য আমি
মৃত্যুর সাথে ধরব পাঞ্জা
এগিয়ে যাব সংশপ্তকের মতো
নেই কো কোনো ধান্দা।
শোন যখন আমার পিতা নাম
বঙ্গবন্ধু শেখ মুজিব
আমাকে কি দমন করতে পারে
এই ধরার কোনো জীব।
আমার পিতার নেতৃত্ব বাঙালিকে
করেছে প্রাণের সঞ্চার
সম্মিলিত প্রয়াসে দূর করব আমার
মায়ের সকল জঞ্জাল।
আমার পিতার নেতৃত্বে
মা পেল মুক্তি
যখন খুশি মায়ের কোলে
করব আমরা ফূর্তি।
রচনাকালঃ
২৪/১০/২০২০

 

মোট পড়েছেনঃ ১১৬৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. এমন সন্তান ঘরে ঘরে জন্ম নিক যারা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানে। সন্তানেরা বেঁচে থাকুক মায়েদের অবলম্বন হয়ে, দেশের সন্তান হয়ে।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?