মূল লেখায় যান

মায়ের স্বপ্ন – কাজী সিরাজুম মুনীরা ইজমা

শায়লা ইলিয়াসকবিতা১২টি মন্তব্য

মাগো তুমি আমায় নিয়ে

হয়তো শুধু ভাবো

লেখাপড়া শিখে আমি

মানুষ কবে হবো।

 

আমার তরে তোমার বুকে

কত ভালোবাসা

অনেক বড় জ্ঞানী হবো

এই তো তোমার আশা।

 

মাগো তুমি দোয়া করো

এই আশা করি

যেন তোমার স্বপ্ন আমি

সফল করতে পারি।

 

আশা তোমার পুরাবে মাগো

আর কিছুকাল পরে

তোমার  মেয়ে  সফল  হবে

ফিরবে আপন ঘরে।

 

বানাব আমি  নিজের  ঘর

থাকব তোমায় নিয়ে

রাখব তোমায় রানীর মতো

আর কিছুকাল পরে।

—————–

পরিচিতিঃ কাজী সিরাজুম মুনীরা ইজমা

পঞ্চম শ্রেণি, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়

মোট পড়েছেনঃ ১১০৮জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. মায়ের প্রত্যাশা আর আকাঙ্ক্ষা পূরণ হোক। সুন্দর ছন্দে লেখা — বানাব আমি নিজের ঘর

    থাকব তোমায় নিয়ে

    রাখব তোমায় রানীর মতো

    আর কিছুকাল পরে।। — শুভ কামনা এবং শুভেচ্ছা রইলো।