মূল লেখায় যান

মাল্টি প্রেমের নষ্ট কাব্য!! রম্য কাব্যঃ ২০১।

সীমান্ত উন্মাদবিবিধ২০টি মন্তব্য

আমি পোলা ভোলা ভালা
বুঝিনা তোমার ছলা কলা,
তোমার সাথে প্রেম করে
বাড়ছে খালি মনের জ্বালা।

মানুষ আমি ছোট খাট
পড়ে থাকি ঘরের কোনে,
ভাল তোমায় বেসে আমি
মন দিয়েছি তোমার সনে।

মনটা তোমার বড্ড বিশাল
দ্বারটা খোলো ক্ষনে ক্ষনে,
যখন তখন ঢুকে পড়ে
তোমার পাড়ার হাজার জনে।:D

তোমায় নিয়ে কাব্য লেখা
ভাবছি এবার থামাব,
তোমার মাল্টিপ্রেমের গল্প নিয়ে
বাংলা ছবি বানাব।:P

দেশের ভাল কোন প্রডিউসার
করব আমি ম্যানেজ,
তোমার মাল্টিপ্রেমের সাধ মিটবো
করবো তোমায় ড্যামেজ। :D)

মোট পড়েছেনঃ ৮৩৫জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য