মূল লেখায় যান

মালা গেঁথে রেখো

অনন্য অর্ণবকবিতা২৩টি মন্তব্য

 

কোন এক বাসন্তী বিকেলে –
যদি দেখ কভু ডানা ঝাপটে উড়ে যায় উদ্বাস্তু গাঙচিল-
তোমার শহরে,
তুমি ঝরা বকুলের ছিন্ন পাপড়িতে মালা গেঁথে রেখো,
আর পৌষের কাছ থেকে চেয়ে নিও এক বিন্দু শিশিরের জল
আমি তৃষিত চাতক হয়ে খুঁজে নেবো প্রিয়া
তোমার আঁখির কোণে জমে থাকা নিদারুণ বারিধি বাদল।।

বাতায়ন খুলে যদি দেখ কভু ছুটে এসে দখিনা পবন
ছুঁয়ে দিতে চায় তব এলোকেশ রাশি-
ভরা জোছনায়, কোন পূর্ণিমা রাতে তুমি –
উপহার দিও তারে একচিলতে হাসি।।

ওখানে আমিও আছি তোমার শহর জুড়ে;
নিঃশ্বাসে আজ আমার বিদীর্ণ গগন,
আঁচল বিছিয়ে রেখো যে পথে আসবো আমি
ভাবছি অবাক হয়ে –
কেনই বা এতোখানি পুলকিত মন‌।।

 

মোট পড়েছেনঃ ৮৯০জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. বাতায়ন খুলে যদি দেখ কভু ছুটে এসে দখিনা পবন
    ছুঁয়ে দিতে চায় তব এলোকেশ রাশি-
    ভরা জোছনায়, কোন পূর্ণিমা রাতে তুমি –
    উপহার দিও তারে একচিলতে হাসি।।

    কি মিষ্টি !!
    মধুরতম স্বাধের কবিতা-

    মুগ্ধ