মূল লেখায় যান

মানুষ রোগ

নাজমুল হুদাকবিতা২৩টি মন্তব্য

মানুষ নাই, অথচ মানুষ
সারি সারি ধানের মতো লেপ্টালেপ্টি করে
গ্রীষ্মের সাপ সঙ্গমের মতো গড়াগড়ি খেলে।

মানুষ নাই, অথচ মানুষ
রমনীর কলসভর্তি জলের মতো উপচে পড়ে
সজ্জিত পুতুলের ডাগর চোখে তাকিয়ে থাকে।

মানুষ নাই, মানুষ আছে –
স্বল্পমেয়াদি মূল্যে এন্টিসেপ্টিকের ঘ্রাণ নেয়
পাঁতি হাসের দাম্পত্যে সুখে জলাধারে ভাসে
লাল পিঁপড়ার বিষাক্ত বিষে বিষিয়ে তোলে ।

অতঃপর, আমার কোনো মানুষ থাকে না ;
মানুষের মতো একাধারে কল্পনায় বুঝে উঠি
উদয়-অস্তের আলো ডিঙে- নীল আমরা ভোগছি
মানুষরোগে- ব্যথায়, শূন্যতায় এদিক ওদিক কাতরাচ্ছি।

নেত্রকোণা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১২৬৪জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. মানুষ গুলো মানুষের মতো হলেও কেন জানি মানুষ না !!!! আমি কিন্তু দেখতে মানুষের মতোই, আর আমি অবশ্যই একজন মানুষ 😂😂

    দুঃখের মাঝে সুখ আর কষ্টের সাগর থেকে সুখের মুক্তো আহরন করার মাঝেই জীবনের সার্থকতা ছোট ভাই। ভালো থেকো, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।